Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আফগানিস্তানের অবস্থা বিপজ্জনক, সাবধানে থাকুন, কাবুল থেকে বলল ভারতীয় দূতাবাস

দ্য ওয়াল ব্যুরো : আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী সরে আসার পরে দেশের এক বিরাট অংশ দখল করে নিয়েছে তালিবান। এই পরিস্থিতিতে যে ভারতীয়রা আফগানিস্তানে আছেন তাঁদের সতর্ক হয়ে চলাফেরা করতে বলল ভারতীয় দূতাবাস। কাবুলে ভারতীয় দূতাবাস থেকে এক অ্যাডভাইসর

আফগানিস্তানের অবস্থা বিপজ্জনক, সাবধানে থাকুন, কাবুল থেকে বলল ভারতীয় দূতাবাস

শেষ আপডেট: 24 July 2021 11:03

দ্য ওয়াল ব্যুরো : আফগানিস্তান থেকে ন্যাটো বাহিনী সরে আসার পরে দেশের এক বিরাট অংশ দখল করে নিয়েছে তালিবান। এই পরিস্থিতিতে যে ভারতীয়রা আফগানিস্তানে আছেন তাঁদের সতর্ক হয়ে চলাফেরা করতে বলল ভারতীয় দূতাবাস। কাবুলে ভারতীয় দূতাবাস থেকে এক অ্যাডভাইসরিতে বলা হয়েছে, অত্যন্ত জরুরি কাজ ছাড়া বাড়ির বাইরে বেরোবেন না। কারণ দেশের কয়েকটি প্রদেশের নিরাপত্তা পরিস্থিতি খুবই খারাপ। শনিবার ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছে, গত ২৯ জুন প্রথমবার ওই অ্যাডভাইসারি দেওয়া হয়। তা এখনও কার্যকরী আছে। তাতে বলা হয়েছে, আফগানিস্তানে সক্রিয় হয়ে উঠেছে সন্ত্রাসবাদীরা। তারা নিরীহ মানুষজনের ওপরে হামলা চালাচ্ছে। ভারতীয়দের পেলেও তারা ছাড়বে না। তারা অনেকসময় ভারতীয় নাগরিকদের অপহরণ করে মুক্তিপণ চায়। সুতরাং সাবধান থাকুন। দূতাবাস থেকে নির্দিষ্ট করে বলা হয়েছে, যখন সড়কপথে ভ্রমণ করবেন, তখন সামরিক কনভয় বা সরকারি অফিসারদের গাড়ি দেখলে যথাসম্ভব দূরে থাকবেন। কারণ ওই গাড়িগুলি জঙ্গিদের টার্গেট হতে পারে। কিছুদিন আগে জানা যায়, আফগানিস্তানে তালিবানের বাড়বাড়ন্ত ঠেকাতে স্থানীয় আফগান বাহিনীর সাহায্যে ফের এগিয়ে এসেছে আমেরিকা। পেন্টাগনের সূত্রকে উদ্ধৃত করে একাধিক সংবাদ সংস্থা জানিয়েছে, চলতি সপ্তাহে আফগানিস্তানের সর্বত্র বিমান হানা চালিয়েছে মার্কিন বাহিনী। কমপক্ষে পাঁচ তালিবান জঙ্গি নিহত হয়েছে।  মার্কিন, ন্যাটোবাহিনীর আফগানিস্তান ছাড়ার  সুযোগ নিয়ে তালিবান ফের কব্জা করছে বিস্তীর্ণ ভূখন্ড। তালিবান সন্ত্রাসবাদীদের রুখতে আফগান বাহিনীর পাশে দাঁড়াচ্ছে মার্কিন বাহিনী। পেন্টাগনের  প্রেসসচিব জন কিরবি ওয়াশিংটনে সাংবাদিক বৈঠকে বলেছেন, নির্দিষ্ট করে না হলেও আমি বলতে পারি, গত বেশ কয়েকদিনে আমরা আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সেসকে সমর্থন করতে বিমান হানা চালিয়েছি। বিমান হানার টেকনিক্যাল খুঁটিনাটিতে যাব না। তবে পেন্টাগন বিস্তারিত তথ্য না দিলেও আফগানিস্তানের স্থানীয় মিডিয়া গত কয়েকদিনে মার্কিন বিমানহানায় তালিবান জঙ্গিদের প্রাণহানির খবর দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্তাকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, মার্কিন সামরিক বাহিনী গত ৩০ দিনে প্রায় ৬-৭টা হামলা বিমান হানা চালিয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই ড্রোন কাজে লাগানো হয়েছে। মার্কিন বিমানহানার নিশানায় ছিল সামরিক যন্ত্রাংশ যেগুলি তালিবান আফগান বিশেষ বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিতে পেরেছিল। ইতিমধ্যে মার্কিন কংগ্রেস তালিবানের  প্রতিশোধের ঝুঁকির মুখে পড়া আফগানদের জন্য অতিরিক্ত ৮ হাজার ভিসা চালুর প্ল্যান মঞ্জুর করেছে। ওই সংক্রান্ত বিল পাশ হয়েছে ৪০৭-১৬ ভোটে। এবার সেটি সেনেটে বিবেচিত হবে। ভিসা দেওয়ার প্রক্রিয়া জোরদার করাও এই পরিকল্পনার উদ্দেশ্য।

```