Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

৩৬ হাজারের চাকরি যাচ্ছে না, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 'টাইপো'!

দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রাথমিকের ৩৬ হাজার শিক্ষক-শিক্ষিকার (Primary Teachers)। কিন্তু সোমবার জানা গেল, সেই সংখ্যাটা ৩৬ হাজার নয়, ২৭ হাজারের কিছু বেশি হবে। টা

৩৬ হাজারের চাকরি যাচ্ছে না, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশে 'টাইপো'!

শেষ আপডেট: 15 May 2023 08:05

দ্য ওয়াল ব্যুরো: বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশে চাকরি বাতিল হয়েছে প্রাথমিকের ৩৬ হাজার শিক্ষক-শিক্ষিকার (Primary Teachers)। কিন্তু সোমবার জানা গেল, সেই সংখ্যাটা ৩৬ হাজার নয়, ২৭ হাজারের কিছু বেশি হবে। টাইপোগ্রাফিক্যাল ভুলের জন্য এমন সংখ্যা বিভ্রাট হয়েছে। তাই সেই রায় সংশোধনের জন্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসেই আবেদন জানান মামলাকারীর পক্ষের আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

২০১৪ সালে যে টেট (TET 2014) হয়েছিল তার ভিত্তিতে ২০১৬ সালে প্রথম ধাপে নিয়োগ করা হয়। সেই সময় ৪২ হাজার ৫০০ জনের প্যানেল প্রকাশ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেই প্যানেলে যাঁদের নাম রয়েছে, তাঁদের মধ্যে অনেকেই নাকি বেনিয়মে চাকরি পেয়েছেন। এমন অভিযোগ তুলে হাইকোর্টে মামলা হয়।

শুক্রবার বিচারপতি গঙ্গোপাধ্যায় সেই মামলার শুনানিতে , একসঙ্গে ৩৬ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দেন। তিনি তাঁর নির্দেশে বলেন, ৩৬ হাজার শিক্ষক-শিক্ষিকাকে নিয়ম মেনে চাকরি দেওয়া হয়নি। অপ্রশিক্ষণরতদের (ডিএলএড ডিগ্রি নেই) চাকরি দেওয়া হয়েছে। তাই সেই চাকরি বাতিল করা হচ্ছে। আগামী ৪ মাস তাঁরা চাকরি করবেন, তবে পার্শ্বশিক্ষকের মতো বেতন পাবেন। আর এই সময়ের মধ্যে শূন্যপদে নতুন নিয়োগ করতে হবে পর্ষদকে।

সোমবার আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দৃষ্টি আকর্ষণ করে জানান, একটা টাইপে ভুল হয়েছে। ৩৬ হাজার নয়, ২৭ হাজার ৪১৫ জনের চাকরি বাতিল হবে। কারণ যে সাড়ে ৪২ হাজার জনকে নিয়োগ করা হয়েছিল, তাঁদের মধ্যে ১২,৪৪৩ জন প্রশিক্ষিত প্রার্থী ছিলেন। আর প্রশিক্ষণহীন ছিল ৩০,১৮৫ জন। তাঁদের মধ্যে প্রশিক্ষণহীন প্যারাটিচার ছিলেন ২৭৭০ জন। তাই চাকরি বাতিল হওয়া শিক্ষক-শিক্ষিকার সংখ্যা হবে ২৭ হাজার ৪১৫। লেখায় ভুল ছিল। মঙ্গলবারই আইনজীবী তরুণজ্যোতির আবেদন শোনা হতে পারে।

ইতিমধ্যেই এই ৩৬ হাজার চাকরি বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে ডিভিশন বেঞ্চে মামলা করেছে পর্ষদ। বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতির সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ অনুমতি দেয়। জরুরি ভিত্তিতে এই মামলা শোনার আর্জি জানানো হয়েছে। মামলাকারীদের অভিযোগ, চাকরি বাতিলের নির্দেশ দেওয়ার আগে ৩৬ হাজার শিক্ষকের বক্তব্য শোনা হয়নি। সূত্রের খবর, আগামীকাল এই মামলার শুনানি হতে পারে।

মমতার পাড়ায় সন্ধেবেলা হ্যারিকেন হাতে মিছিল করবেন গ্রুপ ডি-র ‘বঞ্চিত’রা, অনুমতি হাইকোর্টের


```