Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

ভুয়ো জাতিগত শংসাপত্রে মেডিক্যাল নিট-এ ভর্তি! সিবিআই তদন্তের ইঙ্গিত হাইকোর্টের

ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে মেডিক্যাল নিট-এ ভর্তির অভিযোগে মামলা গড়িয়েছে হাইকোর্টে। ওই সংক্রান্ত মামলায় এবার সিবিআই তদন্তের ইঙ্গিত দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

ভুয়ো জাতিগত শংসাপত্রে মেডিক্যাল নিট-এ ভর্তি! সিবিআই তদন্তের ইঙ্গিত হাইকোর্টের

শেষ আপডেট: 19 January 2024 13:17

দ্য ওয়াল ব্যুরো: ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে মেডিক্যাল নিট-এ ভর্তির অভিযোগে মামলা গড়িয়েছে হাইকোর্টে। ওই সংক্রান্ত মামলায় এবার সিবিআই তদন্তের ইঙ্গিত দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

একই সঙ্গে মামলাকারী মেডিক্যাল পড়ুয়া ইতশা সরেনকে আগামী ১০ দিনের মধ্যে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি করানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ‘একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। সব পক্ষের বক্তব্য জানতে চাই। প্রয়োজনে আমি সিবিআই তদন্তের নির্দেশ দেব।“

মেডিক্যাল নিট-এ ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে কিছু ছাত্রছাত্রী সংরক্ষিত কোটায় সরকারি মেডিক্যাল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন বলে গত বছর হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন পশ্চিম বর্ধমানের ইতশা সরেন নামে এক মেডিক্যাল ছাত্রী। ২০২৩ সালের নিট দিয়ে বেসরকারি মেডিক্যাল কলেজে ডাক্তারি পড়ার সুযোগ পান ইতশা।

আদালত সূত্রের খবর, প্রায় ২৭ জনের নামে ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে সরকারি মেডিক্যাল কলেজের আসন দখলের অভিযোগ করেন ওই ছা্ত্রী। তাঁর অভিযোগ, “ভুয়ো জাতিগত শংসাপত্র দেখিয়ে অনেকে সংরক্ষিত কোটায় মেডিকেলে পড়ার সুযোগ পেয়েছেন। ফলে তাঁর মতো যোগ্যরা বঞ্চিত।“

এই মামলায় এর আগে আদালতে বিচারপতি প্রশ্ন তুলেছিলেন, ‘‘সিনহা, ভৌমিক, মণ্ডল, বড়ুয়া— এঁরা কি সত্যি সংরক্ষিত কোটায় পড়েন?’’ পাশাপাশি অভিযুক্ত সমস্ত ছাত্রছাত্রীর নাম, ঠিকানা ও জাতিগত শংসাপত্র হলফনামা আকারে জমা দেওয়ারও নির্দেশ দেন বিচারপতি। এছাড়াও মেডিকেলে এডুকেশন বোর্ডের ডিরেক্টরকে ডেকে পাঠিয়ে বিচারপতির প্রশ্ন ছিল, অভিযোগ ভিত্তিহীন হতেই পারে, কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কেন তদন্ত করেনি বোর্ড।

এ ব্যাপারে জমা পড়া হলফনামা দেখে বিচারপতির পর্যবেক্ষণ, অভিযোগের সারবত্তা রয়েছে। যে কারণে এদিন সব পক্ষের বক্তব্য জানতে চেয়েছেন বিচারপতি। বক্তব্যে সন্তুষ্ট না হলে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ারও ইঙ্গিত দিয়েছেন বিচারপতি।


```