Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

নাবালিকার বিয়ে? সানাইয়ের সুর শুনলেই কান পাতছেন 'গোয়েন্দারা'! ছদ্মবেশে হাজির বিয়েবাড়িতেও

কী সেই কৌশল?

 নাবালিকার বিয়ে? সানাইয়ের সুর শুনলেই কান পাতছেন 'গোয়েন্দারা'! ছদ্মবেশে হাজির বিয়েবাড়িতেও

গ্রাফিক্স- শুভ্র শর্ভিন।

শেষ আপডেট: 12 March 2025 20:48

দ্য ওয়াল ব্যুরো: নাবালিকা বিয়ে ঠেকাতে (Underage Marriage) সচেতনতার প্রচারকেই এবার অন্য কৌশলে কাজে লাগাল প্রশাসন। সেই সূত্রে হাতে গরম সুফলও মিলছে। এমনটাই দাবি, পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের (East Burdwan Administration)। 

প্রশাসনের দাবি, নয়া কৌশলকে কাজে লাগিয়ে পূর্ব বর্ধমানের আউশগ্রাম, কেতুগ্রাম, গলসি-সহ বিভিন্ন এলাকায় সাম্প্রতিক অতীতে একাধিক নাবালিকার বিয়ে বন্ধ করা গেছে।

কী সেই কৌশল?

জেলা প্রশাসন জানাচ্ছে, নাবালিকা বিয়ে ঠেকাতে গ্রামে গ্রামে সচেতনতার প্রচার করা হয়েছিল। তখনই প্রশাসনের তরফে এলাকার কিছু শিক্ষক, সাধারণ মানুষের নম্বর নেওয়া হয়েছিল। খবর জানানোর জন্য তাঁদের দেওয়া হয়েছিল প্রশাসনিক নম্বরও। কীভাবে গোয়েন্দাগিরি করতে হবে, তা আগ্রহী মানুষকে পরে হাতে কলমে বোঝানোও হয়েছিল।

তার ফল স্বরূপ, কোথাও সানাইয়ের সুর কানে এলেই সতর্ক হয়ে যাচ্ছেন সংশ্লিষ্ট 'গোয়েন্দারা'। খোঁজ খবর নিয়ে হিতে বিপরীত দেখলেই ফোন যাচ্ছে প্রশাসনের কাছে। কোনও কোনও ক্ষেত্রে ছদ্মবেশে বিয়েবাড়ির মঞ্চেও পৌঁছে যাচ্ছেন তাঁরা।

মোবাইলের অপর প্রান্ত থেকে ফোন ভেসে আসছে, 'স্যার, শিগগিরি আসুন, নাবালিকার বিয়ে হচ্ছে'। কালক্ষেপ না করে ঘটনাস্থলে পৌঁছে যাচ্ছে প্রশাসনও। তবে সব ক্ষেত্রে সঠিক খবর মিলছে, এমনটাও নয়।

পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানি বলেন, "সচেতনতায় কাজ দিচ্ছে। স্থানীয়দের একাংশ আমাদের কাছে সঠিক খবর পোঁছে দিচ্ছেন বলেই সাম্প্রতিক অতীতে একাধিক নাবালিকার বিয়ে বন্ধ করা গেছে।"

তবে জোর জুলুম নয়, বিয়ে বন্ধের পাশাপাশি প্রশাসনের তরফে এলাকায় গিয়ে সংশ্লিষ্ট পরিবারগুলিকে বোঝানো হচ্ছে, কেন ১৮ বছরের আগে বিয়ে দেওয়া উচিত নয়। দিলে কী কী শারীরিক সমস্যা হতে পারে। 


```