Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কাজলের জন্য ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা! অনুব্রতর প্রত্যাবর্তন-যোগ নিয়ে চর্চা দলেই

কাজলের জন্য জেলা প্রশাসনের এই নিরাপত্তার বন্দোবস্ত দেখে অনেকেই বিষয়টিকে দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন।

কাজলের জন্য ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা! অনুব্রতর প্রত্যাবর্তন-যোগ নিয়ে চর্চা দলেই

কাজল শেখ ও অনুব্রত মণ্ডল।

শেষ আপডেট: 18 October 2024 20:20

দ্য ওয়াল ব্যুরো: অনুব্রতহীন বীরভূমে দল পরিচালনার দায়িত্ব ছিল তাঁর হাতে। তৃণমূলের বীরভূমের সেই নেতা, জেলা সভাধিপতি কাজল শেখের জন্য এবার ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করল জেলা প্রশাসন।

বিষয়টি প্রকাশ্যে আসতে জনমানসে তো বটেই দলের অন্দরেও গুঞ্জন শুরু হয়েছে। পুজোর মুখে জামিনে মুক্তি পেয়েছেন অনুব্রত মণ্ডল। জেলায় ফিরে গতকাল অর্থাৎ বৃহস্পতিবার মুরারই থেকে রাজনৈতিক কর্মসূচিও শুরু করেছেন কেষ্ট। সেখানে কাজল শেখকে দেখা যায়নি। বরং তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গোলমালে কেষ্টর সভা কার্যত ভেস্তে যায়।

তারপরই কাজলের জন্য জেলা প্রশাসনের এই নিরাপত্তার বন্দোবস্ত দেখে অনেকেই বিষয়টিকে দুয়ে দুয়ে চার করে দেখতে চাইছেন।


যদিও এ ব্যাপারে প্রকাশ্যে বিশেষ মন্তব্য করতে চাননি কাজল শেখ। তিনি বলেন, "প্রশাসন ভাল মনে করেছে দিয়েছে। এতে আমার বা কী বলার থাকতে পারে।" অনুব্রতর মোবাইল বেজে গিয়েছে। ফলে জানা যায়নি তাঁর প্রতিক্রিয়া। 

প্রসঙ্গত, অনুব্রত জেল থেকে ফেরার পর পার্টি অফিসে দুই নেতার একবার বৈঠক হলেও সেই অর্থে অন্যদের মতো কাজল শেখ তাঁর সঙ্গে দেখা করতে যায়নি। বরং, দলের অন্দরে ফের সক্রিয় হয়েছে গোষ্ঠী রাজনীতি। নমা না করে পরস্পর পরস্পরকে সম্প্রতি আক্রমণও শানিয়েছেন।

এদিকে অতীতে একাধিকবার প্রকাশ্য সভা থেকে নিজের খুনের আশঙ্কা প্রকাশ করেছেন কাজল। তাঁকে বলতে শোনা গিয়েছে, "আমার ঘরে-বাইরে সর্বত্র শত্রু। আমি জানি যে আমি যে কোনও দিন খুন হয়ে যেতে পারি। আমি যখন বাড়ি থেকে বের হই, তখন আমার মা মাথায় তিনটে চুমু দেয় এবং ঠাকুরের কাছে প্রার্থনা করে যাতে আমি সুস্থ অবস্থায় বাড়ি ফিরতে পারি।"

স্বভাবতই, কেষ্ট মণ্ডলের প্রত্যাবর্তনের পর জেলা প্রশাসনের তরফে কাজল শেখের জন্য ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার বন্দোবস্ত করা নিয়ে জনমানসের পাশাপাশি দলের নীচুতলার কর্মীদের মধ্যেও চর্চা শুরু হয়েছে। 

প্রসঙ্গত ওয়াই ক্যাটাগরির নিরাপত্তার অর্থ, সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে চারজন সশস্ত্র নিরাপত্তা রক্ষী থাকবেন।


```