Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

পৃথিবীকে 'টাটা' করে সূর্যের পথ ধরল সৌরযান, আদিত্যের সংসারে উঁকি দিতে গুটি গুটি এগোচ্ছে

দ্য ওয়াল ব্যুরো:পৃথিবীর মাধ্যাকর্ষণের মায়া কাটিয়ে সূর্যের পথ ধরল আদিত্য এল-১। পৃথিবী থেকে এখন সৌরযানের দূরত্ব লক্ষাধিক কিলোমিটার। ঠিক চার মাস পরে সূর্য ও পৃথিবীর মাঝে পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে এল-১ পয়েন্টে পৌঁছবে আদিত্য এল-১ (Adit

পৃথিবীকে 'টাটা' করে সূর্যের পথ ধরল সৌরযান, আদিত্যের সংসারে উঁকি দিতে গুটি গুটি এগোচ্ছে

শেষ আপডেট: 19 September 2023 09:57

দ্য ওয়াল ব্যুরো:পৃথিবীর মাধ্যাকর্ষণের মায়া কাটিয়ে সূর্যের পথ ধরল আদিত্য এল-১। পৃথিবী থেকে এখন সৌরযানের দূরত্ব লক্ষাধিক কিলোমিটার। ঠিক চার মাস পরে সূর্য ও পৃথিবীর মাঝে পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে এল-১ পয়েন্টে পৌঁছবে আদিত্য এল-১ (Aditya L1)। এখন গুটি গুটি পায়ে সেই পথেই এগিয়ে যাচ্ছে।

ইসরো জানিয়েছে, মরিশাস, বেঙ্গালুরু এবং পোর্ট ব্লেয়ারে ইসরোর ‘গ্রাউন্ড স্টেশন’ রয়েছে। আর সেখান থেকেই সৌরযান আদিত্য এল-১ কে (Aditya L1) পর্যবেক্ষণ করছেন বিজ্ঞানীরা।

আদিত্য-এল১-এ সাতটি বৈজ্ঞানিক পেলোড রয়েছে। সম্পূর্ণ ভাবে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছে পেলোডগুলি। এই যন্ত্রগুলি করোনাল হিটিং, করোনাল ভর ইজেকশন, প্রি-ফ্লেয়ার এবং ফ্লেয়ার অ্যাক্টিভিটি এবং মহাকাশের আবহাওয়ার গতিবিদ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করবে।

Aditya L1 solar mission completes third successful Earth-bound manoeuvre:  ISRO

সূয্যিমামার বাড়ির কাছাকাছি গিয়ে সোলার করোনাকেই দুচোখ মেলে দেখবে ইসরোর সৌরযান আদিত্য এল-১ (Aditya L1)।  করোনা হল সূর্যের একেবারের বাইরের স্তর। আমাদের পৃথিবীর যেমন অ্যাটমস্ফিয়ার আছে, সূর্যের তেমন অ্যাটমস্ফিয়ার আছে (Aditya L1)। সূর্যের পিঠ (সারফেস) ও তার উপরের স্তর করোনার মধ্যে তাপমাত্রার ফারাক অনেক। সারফেসের গড় তাপমাত্রা ৫৬০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কোথাও ৫৮০০ ডিগ্রি আবার কোথাও ৫২০০ ডিগ্রি সেলসিয়ারের কাছাকাছি। করোনার তাপমাত্রা সেখানে প্রায় ২ লক্ষ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। কখনও তারও বেশি (ISRO)।

আরও পড়ুন: সূর্য অভিযানে ভারত, নক্ষত্ররাজের গনগনে আগুনে সাম্রাজ্যের রহস্য জানবে ইসরোর আদিত্য এল-১

এই তাপমাত্রার তারতম্য হতে থাকে সবসময়। করোনা এখন যেভাবে দেখা হবে, ঠিক পর মুহূর্তেই তার রং, আকার বদলে যাবে। সূর্য কিন্তু তার করোনাকে সবার সামনে প্রকাশ করে না (Aditya L1)। একে দেখতে হলে সূর্যের প্রচন্ড তেজকে ঢাকা দিতে হয়। সেটা খুব একটা সহজ ব্যাপার নয়। তার জন্য হয় সূর্যের কাছাকাছি যেতে হবে, নয়ত সোলার অজারভেটরিতে কৃত্রিম উপায় চেষ্টাচরিত্র করতে হবে। আদিত্য এল-১ সৌরযান (Aditya L1) সূর্যের কাছে গিয়েই তার সংসারে আড়ি পাতবে।


```