Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

‘রাষ্ট্রপত্নী’ বলায় রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইলেন অধীর

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারই জানিয়েছিলেন, ক্ষমা চাইবেন রাষ্ট্রপতির কাছে, বিজেপির কাছে নয়। সেই মতো আজ একটু আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) লেখা চিঠিতে রাষ্ট্রপত্নী শব্দ ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন অধীর চৌধুরী (Adhir Ranj

‘রাষ্ট্রপত্নী’ বলায় রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইলেন অধীর

শেষ আপডেট: 29 July 2022 14:09

দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবারই জানিয়েছিলেন, ক্ষমা চাইবেন রাষ্ট্রপতির কাছে, বিজেপির কাছে নয়। সেই মতো আজ একটু আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে (Draupadi Murmu) লেখা চিঠিতে রাষ্ট্রপত্নী শব্দ ব্যবহারের জন্য ক্ষমা চাইলেন অধীর চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। বলেছেন, আপনার পদমর্যাদা নিয়ে আমি যে ভুল শব্দটি ব্যবহার করেছিলাম, তার জন্য অনুতপ্ত। আমি আপনাকে আশ্বস্ত করতে চাই যে শব্দটি মুখ ফসকে বেরিয়ে গিয়েছিল।

লোকসভায় কংগ্রেসের দলনেতা এবং পাবলিক কমিটির চেয়ারম্যান অধীর রাষ্ট্রপতিকে চিঠিতে আরও লিখেছেন, এই ভুলের জন্য আমি ক্ষমা প্রার্থী এবং আশা করি আপনি আমার বক্তব্য গ্রহণ করবেন।

দিদির দলের বাঁটুল দ্য গ্রেট চোর, এমন অনেক আছে: অধীর

গত পরশু সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় অধীরের মুখে একবারই রাষ্ট্রপত্নী শব্দটি শোনা গিয়েছে। তৎক্ষণাৎ তিনি ভুল স্বীকার করে নেন। কিন্তু গতকাল দিনভর বিজেপি সংসদের ভিতরে ও বাইরে এই নিয়ে গোল বাধায়। বিজেপি দাবি করে অধীর এবং কংগ্রেস সভাপতি সনিয়া গান্ধীকেও এইজন্য দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। সনিয়া গতকালই জানিয়ে দেন, অধীর চৌধুরী তাঁর ভুল স্বীকার করে বিবৃতি দিয়েছেন।

তবে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বও মনে করে, ভুল করে বলে ফেললেও অধীরের উচিত হবে সরাসরি রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাওয়া। কারণ, তিনি লোকসভায় কংগ্রেসের দলনেতা এবং পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান। তাছাড়া রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক প্রধান। তাঁকে নিয়ে অনিচ্ছাকৃত ভুল হয়ে থাকলেও ক্ষমা চাওয়াই বিধেয়।

দলের পরামর্শে গতকালই অধীর জানিয়ে দিয়েছিলেন, প্রয়োজনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করে ক্ষমা চাইবেন। সম্ভবত, দ্রৌপদী মুর্মুর সঙ্গে দেখা করার জন্য এখনও রাষ্ট্রপতি ভবনের সবুজ সংকেত মেলেনি। নতুন দায়িত্ব নেওয়ায় আগামী কয়েকদিন রাষ্ট্রপতি খুবই ব্যস্ত বলে জানা গিয়েছে।


```