Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!

Adani Wealth : গত বছর আদানির সম্পদ বেড়েছে প্রায় ৪ লক্ষ কোটি টাকা

দ্য ওয়াল ব্যুরো : সম্পদ বৃদ্ধির নিরিখে (Adani Wealth) গত বছর বিশ্বের শ্রেষ্ঠ ধনী ইলোন মাস্ক, জেফ বেজোস কিংবা বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে গিয়েছেন শিল্পপতি গৌতম আদানি। ভারত তথা এশিয়ার দ্বিতীয় ধনীতম ব্যক্তি আদানি (Adani Wealth) ২০২১ সালে

Adani Wealth : গত বছর আদানির সম্পদ বেড়েছে প্রায় ৪ লক্ষ কোটি টাকা

শেষ আপডেট: 16 March 2022 13:20

দ্য ওয়াল ব্যুরো : সম্পদ বৃদ্ধির নিরিখে (Adani Wealth) গত বছর বিশ্বের শ্রেষ্ঠ ধনী ইলোন মাস্ক, জেফ বেজোস কিংবা বার্নার্ড আর্নল্টকে ছাড়িয়ে গিয়েছেন শিল্পপতি গৌতম আদানি। ভারত তথা এশিয়ার দ্বিতীয় ধনীতম ব্যক্তি আদানি (Adani Wealth) ২০২১ সালে উপার্জন করেছেন ৪৯ বিলিয়ন ডলার। অর্থাৎ ৩ লক্ষ ৭৩ হাজার কোটি টাকার বেশি। বুধবার 'এমথ্রিএম হুরুন গ্লোবাল রিচ লিস্ট ২০২২' থেকে এই খবর জানা গিয়েছে (Adani Wealth)।

এক নম্বরে মুকেশ (Adani Wealth)

রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানি এখনও দেশ তথা এশিয়ার ধনীতম ব্যক্তির শিরোপাটি ধরে রেখেছেন। তাঁর সম্পদের পরিমাণ ১০৩০০ কোটি ডলার। অর্থাৎ প্রায় ৮ লক্ষ কোটি টাকা। গত বছর তাঁর সম্পদ বেড়েছে ২৪ শতাংশ। ওই সময় আদানির সম্পদ বেড়েছে ১৫৩ শতাংশ। গত ১০ বছরে আম্বানির সম্পদ বেড়েছে ৪০০ শতাংশ। আদানি সম্পদ বেড়েছে ১৮৩০ শতাংশ।

ভারতে ধনীতমদের তালিকায় তৃতীয় স্থানে আছেন এইচসিএলের শিব নাদার। তাঁর সম্পত্তির পরিমাণ ২৮০০ কোটি ডলার। অর্থাৎ ২ লক্ষ কোটি টাকার বেশি। চতুর্থ স্থানে আছেন সেরাম ইনস্টিটিউটের সাইরাস পুনাওয়ালা। পঞ্চম স্থানে আছেন 'স্টিল ম্যাগনেট' লক্ষ্মীনিবাস মিত্তাল।

২০২০ সালে আদানি গ্রিন নামে পুনর্ব্যবহারযোগ্য বিদ্যুতের কোম্পানি চালু করেন গৌতম আদানি। তখনই ৫৯ বছর বয়সী আদানির সম্পত্তির পরিমাণ ১৭ হাজার কোটি ডলার থেকে বেড়ে হয় ৮১ হাজার কোটি ডলার। হুরুন গ্লোবাল রিচ লিস্ট অনুযায়ী নতুন ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে ধনী হলেন নাইকার প্রতিষ্ঠাতা ফাল্গুনী নায়ার। হুরুনের তালিকায় এবার ৬৯ টি দেশের ২৫৫৭ টি কোম্পানির ৩৩৮১ জন ধনী স্থান পেয়েছেন।

আরও পড়ুন : Ukraine War : বৈঠক হয়েছে নিষেধাজ্ঞা ও নিরপেক্ষতা নিয়ে, জানাল রাশিয়া


```