Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

ঝলসে গিয়ে সোনার মতোই খাঁটি তাঁদের সৌন্দর্য, র‍্যাম্প মাতিয়ে জানিয়ে দিলেন তাঁরা

দ্য ওয়াল ব্যুরো: সোনা-দানা-হীরে-জহরত দিয়ে বানানো গয়নার যতগুলি প্রতিষ্ঠান আছে, সেগুলির মধ্যে তাদেরটাই পূর্ব ভারতের মধ্যে বৃহত্তম বলে দাবি করে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। এবং এই গয়নাগাঁটির সঙ্গে যে সুন্দর মুখই মানানসই, তা আর বলার অপেক্ষা রাখ

ঝলসে গিয়ে সোনার মতোই খাঁটি তাঁদের সৌন্দর্য, র‍্যাম্প মাতিয়ে জানিয়ে দিলেন তাঁরা

শেষ আপডেট: 25 April 2019 15:55

দ্য ওয়াল ব্যুরো: সোনা-দানা-হীরে-জহরত দিয়ে বানানো গয়নার যতগুলি প্রতিষ্ঠান আছে, সেগুলির মধ্যে তাদেরটাই পূর্ব ভারতের মধ্যে বৃহত্তম বলে দাবি করে সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। এবং এই গয়নাগাঁটির সঙ্গে যে সুন্দর মুখই মানানসই, তা আর বলার অপেক্ষা রাখে না। তাই তো, সমস্ত গয়নার বিজ্ঞাপনী প্রচারেই সুন্দর মডেলদের জয়জয়কার। কিন্তু সেই চিরাচরিত জয়জয়কার ভেঙে এবার অন্য পথে হাঁটল সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। তাদের আয়োজিত ফ্যাশন শো-তে হাঁটল অ্যাসিড আক্রান্ত মেয়েরা! সৌন্দর্যের প্রথাগত সংজ্ঞাকে হার মানিয়ে, র‍্যাম্প মাতিয়ে লিখল ছকভাঙা রূপকথা। 'এফবিবি কালার্স ফেমিনা মিস ইন্ডিয়া ইস্ট ২০১৯'-এর বিজয়ীরা বৃহস্পতিবার উপস্থিত ছিলেন সেনকো আযোজিত একটি ফ্যাশন শো-তে। ঝকমকে আলোয় হাঁটছিলেন তাঁরা। কিন্তু তখনও দর্শকরা জানতেন না, তাঁদের জন্য অপেক্ষা করছে আরও ঝকমকে চমক। সুন্দরী মডেলদের সঙ্গেই র‍্যাম্পে উঠে এলেন ময়না প্রামাণিক ও সুনীতা দত্ত। মৌলালির ওই ফ্যাশন শো-এর আবহ নিমেষে বদলে গেল। কারণ ময়না ও সুনীতার অ্যাসিড-ঝলসানো মুখে তখন হাজার ওয়াটের আলো! দৃঢ় পদক্ষেপে হাঁটছেন তাঁরা। বুঝিয়ে দিচ্ছে, মুখের চামড়া পুড়লেও, এতটুকু টাল খায়নি আত্মবিশ্বাস। তাঁদের অঙ্গে ঝলমল করছে সোনা-হীরে-প্ল্যাটিনামের গয়না। যেন শক্তির প্রতিমূর্তি হয়ে ধরা দিচ্ছে সেই ঔজ্জল্য। ময়না এবং সুনীতা ভাগ করে নেন তাঁদের জীবনের লড়াইয়ের গল্পও। ভেঙেচুরে যাওয়ার পরে নতুন করে উঠে দাঁড়ানোর গল্পদের সঙ্গে তখন দিব্যি মানাচ্ছে সোনার গয়নার দ্যুতি। চামড়ায় নয়, চোখ পড়ছে ভিতর থেকে উৎসারিত সৌন্দর্যে। জীবন ভরা বাধার পাহাড় যেন গুঁড়িয়ে যাচ্ছিল ময়না ও সুনীতার জীবনের সত্যি গল্পের আঘাতে।

সেনকো গোল্ড ও ডায়ামন্ডসের এগজিকিউটিভ ডিরেক্টর শুভঙ্কর সেন বলেন, "আমরা এক সময়ে মিস ইন্ডিয়ার সঙ্গেও কাজ করেছি। ভারতীয় মহিলাদের সৌন্দর্যকে আরও সুন্দর করে বিশ্বের সামনে আনাই আমাদের উদ্দেশ্য। আজ সেই সৌন্দর্যেই মিশে গেছে শক্তি। সেই শক্তির জোরেই মেয়েরা আজ স্বনির্ভর ও আত্মবিশ্বাসী। আমরা মনে করি, আমাদের পরবর্তী প্রজন্মের কাছে এবার এই বার্তাটা পৌঁছে দেওয়ার সময় হয়েছে, যে অলঙ্কার আমাদের সমাজের, ইতিহাসের, শিল্পের ও সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ, ঠিকই। কিন্তু আমরা বিশ্বাস করি, আসল সৌন্দর্য মানুষের মনের ভিতরের। সেই ভিতরের সৌন্দর্যেই পৃথিবী আলোকিত হয়। এই জায়গা থেকেই আমরা ময়না ও সুনীতাকে আমাদের মাঝে পেয়ে অত্যন্ত খুশি। ওরা জীবনের বাধা পেরোনোর শক্তি জোগায়। ওদের হৃদয়টাই সোনা দিয়ে তৈরি।"


```