Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন স্ত্রীর উপর অ্যাসিড হামলা, কাঁকিনাড়ায় গ্রেফতার স্বামী

শনিবার রাতে রাস্তায় একা পেয়ে তরুণীর মুখে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে।

বিবাহ বিচ্ছেদের মামলা চলাকালীন স্ত্রীর উপর অ্যাসিড হামলা, কাঁকিনাড়ায় গ্রেফতার স্বামী

অভিযুক্ত স্বামীকে আদালতে তোলা হয়

শেষ আপডেট: 30 June 2024 16:59

দ্য ওয়াল ব্যুরো: বিগত এক বছর ধরে চলছে বিবাহ বিচ্ছেদের মামলা। এরই মধ্যে অ্যাসিড হামলার শিকার হলেন স্ত্রী। শনিবার রাতে রাস্তায় একা পেয়ে তরুণীর মুখে অ্যাসিড ছুড়ে মারার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ভাটপাড়া থানার ৭ নম্বর ওয়ার্ডের কাটাডাঙা মহাকালিতলায়। 

স্থানীয় সূত্রের খবর, এদিন রাতে কাজ শেষ করে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন তরুণী। আচমকাই কাঁকিনাড়া রেল কোয়ার্টারের কাছে মহিলার পথ আটকে দাঁড়ায় তাঁর স্বামী। কিছু বুঝে ওঠার আগেই তাঁর দিকে অ্যাসিড ছুড়ে মারে যুবক। 

আক্রান্ত তরুণী ভাটপাড়া থানার নারায়ণপুর বালি মাঠ এলাকার বাসিন্দা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথম ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল ভর্তি করানো হয়। পরে তাঁর অবস্থার অবনতি হতে থাকলে সেখান থেকে কল্যাণী জে এন এম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

আক্রান্তের অভিযোগ, তাঁর স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। এদিন কাজ থেকে বাড়ি ফেরার সময় রাস্তায় তাঁর পথ আটকায় স্বামী রাজা রায়। তারপর তাঁর মুখে অ্যাসিড ছুঁড়ে মেরে চম্পট দেয়। জমি না পেয়ে ক্ষোভে এই হামলা বলে দাবি করেছেন তিনি।

ঘটনাটির কয়েক ঘণ্টার মধ্যেই ভাটপাড়া থানার পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। পুলিশ তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা রুজু করেছে। রবিবার অভিযুক্তকে ব্যারাকপুর মহাকুমা আদালতকে তোলা হয়। 


```