Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আদালত থেকে পালিয়ে গেল পকসো মামলায় অভিযুক্ত আসামি, শাস্তির কোপে দুই পুলিশ কর্মী

পুলিশি ঘেরাটোপ এড়িয়ে কীভাবে অভিযুক্ত আসামী পালিয়ে গেল?

আদালত থেকে পালিয়ে গেল পকসো মামলায় অভিযুক্ত আসামি, শাস্তির কোপে দুই পুলিশ কর্মী

ফাইল ছবি।

শেষ আপডেট: 26 March 2025 19:38

দ্য ওয়াল ব্যুরো: আদালত থেকে পালিয়ে গেল পকসো মামলায় অভিযুক্ত আসামি। ঘটনার জেরে শোরগোল ছড়িয়েছে হাওড়া আদালতে।

পুলিশ সূত্রের খবর, অভিযুক্ত আসামীর নাম বলরাম কুমার (২২)। বিহারের বেগুসরাই থেক ধৃত এই অভিযুক্তর বিরুদ্ধে অপহরণ ও পকসো মামলা রয়েছে। এদিন হাওড়া আাদালত থেকে অভিযুক্ত পালিয়ে যায়। 

পুলিশি ঘেরাটোপ এড়িয়ে কীভাবে অভিযুক্ত আসামী পালিয়ে গেল, গোটা ঘটনায় প্রশ্নের মুখে জেলা পুলিশ। বিষয়টি সামনে আসামাত্রই আসামির দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মীকে শোকজ করে তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে জেলা পুলিশ। 

পুলিশ সূত্রের খবর, সম্প্রতি এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছিল। ওই মামলার তদন্তে হাওড়ার গোলাবাড়ি থানার পুলিশ অভিযুক্তকে বিহার থেকে গ্রেফতার করে এদিন হাওড়া আদালতে নিয়ে আসে। 

প্রত্যক্ষদর্শীরা জানান, অভিযুক্তকে আদালতের বাইরে বসিয়ে রেখেছিলেন নিরাপত্তার দায়িত্বে থাকা দুই পুলিশ কর্মী। এরপরই পালিয়ে যায় সে। গোটা ঘটনায় পুলিশি গাফিলতির বিষয়টি স্পষ্ট। অভিযুক্ত দুই পুলিশ কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার পাশাপাশি অভিযুক্তর খোঁজে তল্লাশিও শুরু করেছে জেলা পুলিশ। 


```