Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

সিকিম থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী গাড়ি

শুক্রবার রাতে সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে গাড়িটি সিকিম-বাংলা সীমান্তের রিয়াংয়ে দুর্ঘটনার কবলে পড়ে। চালক-সহ মোট ১০ জন ছিলেন গাড়িতে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ২০০ ফুট নীচে খাদে পড়ে যায় গাড়িটি।

সিকিম থেকে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা, খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল যাত্রীবাহী গাড়ি

শ্যামশ্রী দাশগুপ্ত

শেষ আপডেট: 13 December 2025 11:56

দ্য় ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে রিয়াংয়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল একটি যাত্রীবাহী চারচাকা গাড়ি।  শুক্রবার রাতে সিকিম থেকে শিলিগুড়ি ফেরার পথে গাড়িটি সিকিম-বাংলা সীমান্তের রিয়াংয়ে দুর্ঘটনার কবলে পড়ে।  চালক-সহ মোট ১০ জন ছিলেন গাড়িতে। আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় ২০০ ফুট নীচে খাদে পড়ে যায় গাড়িটি।

বিকট শব্দ পেয়ে স্থানীয়রা তড়িঘড়ি ছুটে আসেন। খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছয় রিয়াং থানার পুলিশ ও এনএইচআইডিসিএল কর্মীরা। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আটজনকে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের রম্ভি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাঁদের সহ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

পুলিশসূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ময়নাগুড়ির বাসিন্দা তুষার বর্মন ও বর্ধমানের বাসিন্দা সুমিত মালির।  গাড়িতে যারা যাত্রী ছিলেন তাঁরা সবাই পর্যটক নয় বলেই পুলিশের অনুমান। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন, রংপোর বাসিন্দা রাম বাহাদুর ছেত্রী, জলপাইগুড়ির বাসিন্দা গৌতম রায়,  শিলিগুড়ির বাসিন্দা নির্মা শেরপা ও সাগর শর্মা, গ্যাংটকের বাসিন্দা অনুজকুমার প্রসাদ, বীরভূমের বাসিন্দা সবুজ কুমার ঘোষ। বাকি দুজনের পরিচয় এখনও পাওয়া যায়নি।

কালিম্পং পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডে বলেন, "কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ২০০ ফুট নীচে খাদে পড়ল তা খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটির গতি খুব বেশি ছিল বলেই মনে করা হচ্ছে। এখনও দুজনের পরিচয় পাওয়া যায়নি। গোটা ঘটনার তদন্ত চলছে।"


```