Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

প্রতি ধাপে পাঁচ টাকা করে ভাড়া বাড়ল সরকারি এসি বাসে

দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি এবং সরকারি নন-এসি বাসের পরে এ বার ভাড়া বাড়ল সরকারি এসি বাসেরও। সূত্রের খবর, কলকাতায় সরকারি এসি বাসে প্রতি ধাপে পাঁচ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। ইতিমধ্যে সেই বর্ধিত ভাড়া কার্যকরও করা হয়েছে। রাজ্য পরিবহণ দফত

প্রতি ধাপে পাঁচ টাকা করে ভাড়া বাড়ল সরকারি এসি বাসে

শেষ আপডেট: 18 July 2018 05:08

দ্য ওয়াল ব্যুরো: বেসরকারি এবং সরকারি নন-এসি বাসের পরে এ বার ভাড়া বাড়ল সরকারি এসি বাসেরও। সূত্রের খবর, কলকাতায় সরকারি এসি বাসে প্রতি ধাপে পাঁচ টাকা করে ভাড়া বাড়ানো হয়েছে। ইতিমধ্যে সেই বর্ধিত ভাড়া কার্যকরও করা হয়েছে। রাজ্য পরিবহণ দফতর সূত্রের খবর, গত সপ্তাহের বৃহস্পতিবার থেকেই সরকারি এসি বাসের এই নতুন ভাড়া কার্যকর করা হয়েছে। যেখানে প্রথম ধাপে ভাড়া ছিল ১৫ টাকা, সেটি বেড়ে হয়েছে ২০ টাকা। পরের ধাপে ২০ টাকার ভাড়া বেড়ে হয়েছে ২৫ টাকা। এর আগেই যখন রাজ্য সরকার বেসরকারি বাস ও সরকারি নন-এসি বাসের ভাড়া বৃদ্ধির কথা জানায়, সেই সময়েই জানানো হয়েছিল, এসি বাসের ভাড়াও বৃদ্ধি করা হবে। রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, এসি বাসের ভাড়া বাড়বে। তবে কত টাকা বৃদ্ধি করা হবে সে বিষয়ে ওই সময় নিশ্চিত করে কিছু জানানো হয়নি।

```