Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

মীরাক্কেলের রনি ঝলসে গিয়েছেন, পরিবার ভেসে যাওয়ার আশঙ্কায় মা

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের গাজীপুরে সরকারি অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরণের কবলে পড়েছেন মীরাক্কেলখ্যাত কৌতুকাভিনেতা আবু হেনা রনি (Abu Hena Rony)। ডাক্তাররা এখনও তাঁর অবস্থান আশঙ্কাজনক বলেই জানিয়েছেন। এবার রনির শারীরিক অবস্থা নিয়ে কান্নায় ভেঙে পড

মীরাক্কেলের রনি ঝলসে গিয়েছেন, পরিবার ভেসে যাওয়ার আশঙ্কায় মা

শেষ আপডেট: 18 September 2022 07:32

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের গাজীপুরে সরকারি অনুষ্ঠানে গিয়ে বিস্ফোরণের কবলে পড়েছেন মীরাক্কেলখ্যাত কৌতুকাভিনেতা আবু হেনা রনি (Abu Hena Rony)। ডাক্তাররা এখনও তাঁর অবস্থান আশঙ্কাজনক বলেই জানিয়েছেন। এবার রনির শারীরিক অবস্থা নিয়ে কান্নায় ভেঙে পড়লেন তাঁর মা (mother) বিনা বেগম। শনিবার ওপার বাংলার এক সংবাদমাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে তিনি বলেন, 'আমার ছেলে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমি সবার কাছে আবেদন করছি আল্লার কাছে দোয়া (blessing) করতে যেন ও সুস্থ হয়ে ফিরে আসে।'

এদিকে রনির এই দুর্ঘটনায় ভেঙে পড়েছেন তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও। একজন বলেছেন, 'সংসারের একমাত্র অবলম্বন ছিল রনি। সেই এখন হাসপাতালে। ওর যদি কিছু ভালমন্দ হয়ে যায়, সবাই ভেসে যাবে। আল্লার কাছে দোয়া করছি যেন ও সুস্থ হয়ে ফিরে আসে।' রনির এক কাকা সংবাদমাধ্যমে বলেন, 'ওর মতো হাসিখুশি মানুষ মেলা ভার! সবাইকে একসঙ্গে নিয়ে চলতে ভালবাসে। ওর যেন কোনও ক্ষতি না হয়, এটাই প্রার্থনা করছি।'

এদিকে, শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন ওপার বাংলার এক সংবাদমাধ্যমকে জানান যে, 'রনির শারীরিক অবস্থা এখনও একইরকম। আজ দুপুরে মেডিকেল বোর্ড বসছে। এরপর বিস্তারিত বলা যাবে।' শনিবারই তিনি জানিয়েছিলেন, আবু হেনা রনির দুটো হাত, কান ও মুখের কিছু অংশ-সহ শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে, এমনকি শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার গাজীপুর জেলা পুলিশ লাইনে একটি সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবু হেনা রনি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এই অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছিল। যেখানে উপস্থিত ছিলেন সেদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান স্বয়ং। সেখানেই একটি গ্যাস বেলুন বিস্ফোরণের ঘটনায় ভয়ানকভাবে অগ্নিদগ্ধ হন রনি। তাঁকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, তাঁর শরীর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মীরাক্কেলের রনি বিস্ফোরণে জখম! পুড়ে গিয়েছে শ্বাসনালী, বাংলাদেশে গ্যাস বেলুন ফেটে দুর্ঘটনা


```