Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

দুর্যোগের কারণে জোড়া সভায় ভার্চুয়াল ভাষণ! শুক্রবার মনোনয়ন জমা দেবেন অভিষেক

এবারে জয়ের ব্যবধান ৪ লক্ষ ছাড়িয়ে যাবে বলে সম্প্রতি এক নির্বাচনী সভা থেকে নিজেই জানিয়েছিলেন অভিষেক।

দুর্যোগের কারণে জোড়া সভায় ভার্চুয়াল ভাষণ! শুক্রবার মনোনয়ন জমা দেবেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়।

শেষ আপডেট: 9 May 2024 21:50

দ্য ওয়াল ব্যুরো: সব কিচু ঠিক থাকলে আগামীকাল শুক্রবার ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে মনোনয়ন পত্র জমা দেবেন দু'বারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এবারে হ্যাটট্রিকের দুয়ারে দাঁড়িয়ে অভিষেক। ২০১৪ সালে ডায়মন্ড হারবার থেকে প্রথমবার জয়ী হন অভিষেক। সেবারে জয়ের ব্য়বধান ছিল ৭১ হাজার ২৯৮। ১৯ এর ভোটে অভিষেকের ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩ লক্ষ ২০হাজার ৫৯৪ ভোট। এবারে জয়ের ব্যবধান ৪ লক্ষ ছাড়িয়ে যাবে বলে সম্প্রতি এক নির্বাচনী সভা থেকে নিজেই জানিয়েছিলেন অভিষেক।

দলীয় সূত্রের খবর, শুক্রবার দুপুর ১২টা নাগাদ কালীঘাট থেকে মিছিল করে আলিপুরে জেলাশাসকের দফতরে মনোনয়ন জমা দেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

এবারে এই কেন্দ্রে মূলত চতুর্মুখী লড়াই হচ্ছে। বিজেপির তরফে ভোটে লড়ছেন অভিজিৎ দাস ওরফে ববি। সিপিএম প্রার্থী করেছে প্রতিকূর রহমানকে। প্রার্থী দিয়েছে আইএসএফও। 

এদিকে বৃহস্পতিবার বাড়ি থেকে বেরিয়েও বীরভূম এবং বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের প্রচারে যেতে পারেননি অভিষেক। দুর্যোগের কারণে মাঝপথ থেকে ফিরতে হয় তাঁকে। তবে দুটি সভাতেই মানুষের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। দুটি সভাতেই ভার্চুয়াল বক্তব্য রাখেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

সভায় সশরীরে উপস্থিত না থাকতে পারের জন্য ভার্চুয়াল ভাষণের শুরুতেই জনতার কাছে ক্ষমা চেয়ে নিয়ে অভিষেক টেনে আনেন সন্দেশখালির প্রসঙ্গ। 

অভিষেকের কথায়, "বাংলার সংস্কৃতি-ঐতিহ্য, বাঙালি মনীষীদের বারংবার অবমাননা-মর্যাদাহানি করে যারা বাংলাকে ক্রমাগত হেয় প্রতিপন্ন করতে চায়, যারা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বাংলার মা-বোনেদের সম্ভ্রম ২,০০০ টাকার বিনিময়ে বিক্রি করতে পারে, সেই বিজেপি কোনওদিন বাংলার মানুষের কল্যাণসাধন করতে পারে না।"

আগামী ১৩ মে চতুর্থ দফায় রাজ্যের আটটি লোকসভা কেন্দ্রে ভোট হবে। রানাঘাট, বোলপুর, বর্ধমান-দুর্গাপুর, আসানসোল, বহরমপুরের সঙ্গে ভোট হবে বীরভূম, পূর্ব  বর্ধমানেও। 

অভিষেক বলেন, "দুর্যোগের কারণে আজ যেতে না পারার আক্ষেপ আশাকরি মিটবে ৪ জুনের ফলাফলে।"


```