Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

৫০ দিনের ব্যবধানে দু'টি আয়করের চিঠি, ৭৬ হাজার প্রবীণের হাতে হাতে সেগুলিই বিলোবেন অভিষেক

দু-দু'বার, তাও আবার মাত্র ৫০ দিনের ব্যাবধানে আয়কর দফতরের চিঠি হাতে এসেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)।

৫০ দিনের ব্যবধানে দু'টি আয়করের চিঠি, ৭৬ হাজার প্রবীণের হাতে হাতে সেগুলিই বিলোবেন অভিষেক

অভিষেক বন্দ্যোপাধ্যায়

শেষ আপডেট: 26 June 2025 22:30

দ্য ওয়াল ব্যুরো: দু-দু'বার, তাও আবার মাত্র ৫০ দিনের ব্যাবধানে আয়কর দফতরের চিঠি হাতে এসেছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। এবার সেই চিঠিগুলিকে রাজনৈতিক বার্তা হিসেবে কাজে লাগাতে চাইছেন ডায়মন্ড হারবারের সাংসদ (Diamond Harbour MP)। এক জনসভা থেকে ঘোষণা করেছেন—এই দুটো চিঠির কপিই পৌঁছে যাবে তাঁর সংসদীয় এলাকার ৭৬ হাজার প্রবীণ নাগরিকের বাড়িতে, যাঁদের তিনি নিজে ‘শ্রদ্ধার্ঘ্য’ হিসেবে আর্থিক সহায়তা দিয়েছেন।

ডায়মন্ড হারবারের একটি জনসভায় অভিষেক বলেন, ‘‘আমি ৭৬ হাজার প্রবীণ মানুষকে মাসে এক হাজার টাকা করে ভাতা দিয়েছি, শুধু যাতে তাঁরা স্বছন্দ জীবনযাপন করতে পারেন। বিজেপি ও তাদের আয়কর দফতর জানতে চাইছে কেন আমি টাকা দিলাম। তাই আমাকে দু’বার চিঠি পাঠানো হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘এটাই বিজেপির আসল রূপ। মানুষের পাশে দাঁড়ানোই যেন অপরাধ হয়ে দাঁড়িয়েছে! তাই সবাইকে জানাতে চাই, বিজেপি (BJP) কীভাবে বাধা সৃষ্টি করছে। পুজোর আগেই দলের কর্মীদের দায়িত্ব দেব—এই চিঠিগুলি যেন ওই ৭৬ হাজার মানুষের হাতে পৌঁছে দেয়।’’

২০২৪ সালের জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারে প্রবীণ নাগরিকদের জন্য ‘বার্ধক্য ভাতা’ প্রকল্প চালু করেন অভিষেক। সেই উদ্যোগ ঘিরেই বিতর্কের সূত্রপাত। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই ভাতার উৎস নিয়ে প্রশ্ন তুলে চিঠি পাঠান আয়কর দফতরের গোয়েন্দা ও তদন্ত শাখার প্রধানের কাছে। এর কিছুদিন পরেই অভিষেকের কাছে একের পর এক চিঠি আসে—প্রথমটি ৭ জানুয়ারি, দ্বিতীয়টি ২৪ ফেব্রুয়ারি।

অভিষেক বলেন, ‘‘গরিব মানুষের হাতে টাকা পৌঁছেছে বলেই আমার বিরুদ্ধে কেন্দ্রের সংস্থাগুলি সক্রিয় হয়েছে। গরিবের মুখে হাসি ফোটানোই যদি অপরাধ হয়, তবে সেই অপরাধ আমি করে যাব।’’

এই পরিস্থিতিতে তৃণমূলের কৌশল, বিজেপির ‘প্রকৃত মুখ’ জনসমক্ষে তুলে ধরা। তাই অভিষেক এবার সেই চিঠিগুলিকে হাতিয়ার করে জানাতে চাইছেন—কীভাবে কেন্দ্রীয় সরকার উন্নয়নমূলক প্রকল্পে বাধা দিচ্ছে। দলের কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, “আগামী দু-তিন মাসের মধ্যে এই চিঠিগুলি প্রবীণদের হাতে তুলে দিন। যাঁদের জন্য এই টাকা পাঠানো হয়েছিল, তাঁরাই জানবেন—কারা তা বন্ধ করতে চাইছে।”

অভিষেক আরও অভিযোগ করেন, রাজ্যের করদাতাদের টাকাই বিজেপি অন্য রাজ্যে সরিয়ে নিচ্ছে। জনগনের উদ্দেশে বলেন “আপনাদের রাজ্যের উন্নয়ন আটকে রেখে, সেই অর্থ গুজরাত, উত্তরপ্রদেশে পাঠানো হচ্ছে। আর যাঁরা আপনাদের পাশে দাঁড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে পাঠানো হচ্ছে তদন্তকারী সংস্থার চিঠি।”

ইতিমধ্যেই বিজেপির তরফে অভিযোগ উঠেছে—এই ‘শ্রদ্ধার্ঘ্য’ প্রকল্পে ‘অবৈধ অর্থের’ ব্যবহার হয়েছে। অভিষেক নিজেও এর আগেই আশঙ্কা করেছিলেন, ইডি বা সিবিআই তদন্ত হতে পারে। এখন প্রশ্ন, চিঠি বিতরণের এই রাজনৈতিক কৌশল কোথায় গিয়ে দাঁড়াবে!


```