Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিধানসভা ভোটের আগে শুরু হল অভিষেকের সেবাশ্রয় ২, উদ্বোধন করেই কথা বললেন চিকিৎসক ও রোগীদের সঙ্গে

বিধানসভা ভোটের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় শুরু করলেন ‘সেবাশ্রয় ২’। রাজ্যের নানা প্রান্তে জনসংযোগ বাড়াতে ও মানুষের সমস্যার সমাধানে এই উদ্যোগকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু আলোচনা।

বিধানসভা ভোটের আগে শুরু হল অভিষেকের সেবাশ্রয় ২, উদ্বোধন করেই কথা বললেন চিকিৎসক ও রোগীদের সঙ্গে

অভিষেক বন্দ্যোপাধ্যায়

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 1 December 2025 11:31

দ্য ওয়াল ব্যুরো: আসন্ন বিধানসভা ভোট। তার আগে এ বার নিজের সংসদীয় এলাকায় ‘সেবাশ্রয় ২’ শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহেশতলা বিধানসভার বিভিন্ন এলাকায় শুরু হল সেবাশ্রয়ের স্বাস্থ্যশিবির। এদিন সকালে উদ্বোধন করলেন অভিষেক স্বয়ং।

মহাপুরুষদের শ্রদ্ধা জানালেন। ঘুরে দেখলেন বিভিন্ন ক্যাম্প। চিকিৎসকদের সঙ্গে কথা বললেন, খতিয়ে দেখলেন সমস্ত বিষয়। রোগীর পাশাপাশি চিকিৎসকদের যাতে কোনও অসুবিধা না হয়, সেনিয়েও কথা বললেন দলীয় নেতৃত্বের সঙ্গে।

এদিন সকাল ১০টা নাগাদ সেবাশ্রয় ২-এর উদ্বোধন করেন অভিষেক। পরবর্তী সাত দিন ধরে এলাকার বিভিন্ন জায়গায় এই স্বাস্থ্যশিবির চলবে। প্রতি দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শিবিরগুলি খোলা থাকবে। সেখানে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাবেন সকলে।

চলতি বছর জানুয়ারি মাসে ডায়মন্ড হারবারে পথ চলা শুরু হয়েছিল ‘সেবাশ্রয়’-এর। টানা ৭৫ দিন বিধানসভা কেন্দ্র ধরে ধরে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়া হয়েছিল। চোখ, কান, কান, গলা, রক্তচাপ, সুগার থেকে শুরু করে ক্যানসারের মতো রোগেরও বিনামূল্যে চিকিৎসা পেয়েছিলেন মানুষজন। এলাকাবাসীরা তো বটেই, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও বহু মানুষ এই শিবিরগুলিতে গিয়েছিলেন। বিরাট সাড়া পাওয়ার পরই দ্বিতীয়টির সিদ্ধান্ত নেওয়া হয়।

তা ছাড়া, সামনেই ২০২৬-এর বিধানসভা ভোট রয়েছে। তার আগে ভোটের অঙ্ক মাথায় রেখে এই পদক্ষেপ করছে শাসক দল, মনে করছেন বিশেষজ্ঞরা।


```