Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

‘অমিত-ব্যয়ী যুবরাজ’ জাতীয় গর্বও বোঝেন না! স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলেকে তীব্র কটাক্ষ অভিষেকের

দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় রাতে এশিয় কাপে ভারত-পাকিস্তানের ম্যাচের শেষ দৃশ্য ফ্রেমে বন্দি হয়ে রয়েছে। সেই দৃশ্যপটের একাংশ আবার তীব্র বিতর্ক ও সমালোচনা উস্কে দিয়েছে দেশ জুড়ে। তাতে দেখা যাচ্ছে হার্দিক প্যান্ডিয়া ছয় মেয়ে জয় ছিনিয়ে নিতেই গোটা স

‘অমিত-ব্যয়ী যুবরাজ’ জাতীয় গর্বও বোঝেন না! স্বরাষ্ট্র মন্ত্রীর ছেলেকে তীব্র কটাক্ষ অভিষেকের

শেষ আপডেট: 29 August 2022 06:18

দ্য ওয়াল ব্যুরো: রবিবাসরীয় রাতে এশিয় কাপে ভারত-পাকিস্তানের ম্যাচের শেষ দৃশ্য ফ্রেমে বন্দি হয়ে রয়েছে। সেই দৃশ্যপটের একাংশ আবার তীব্র বিতর্ক ও সমালোচনা উস্কে দিয়েছে দেশ জুড়ে। তাতে দেখা যাচ্ছে হার্দিক প্যান্ডিয়া ছয় মেয়ে জয় ছিনিয়ে নিতেই গোটা স্টেডিয়াম জুড়ে উদ্দাম উল্লাসে মেতে উঠেছেন ভারতের সমর্থকরা। ক্লাব হাউজে বসে ছিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সচিব তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর (Home Minister Amit Shah) ছেলে জয় শাহ (Jay Shah)। দেখা যায়, সেই সময়ে তাঁর দিকে একজন ভারতের পতাকা (National Flag) এগিয়ে দেন। কিন্তু মাথা নাড়িয়ে জয় বুঝিয়ে দেন, না তিনি পতাকা হাতে নেবেন না।

https://twitter.com/abhishekaitc/status/1564118777012572160?t=g43RuIkaFkMDwOtbIe_hCg&s=08


অমিত শাহর ছেলের এই দৃশ্য রবিবার রাত থেকেই ভাইরাল হয়ে গিয়েছে সোশাল মিডিয়ায়। সোমবার তা নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। টুইট করে অভিষেক লিখেছেন, “অমিতব্যয়ী যুবরাজ জানেন না জাতীয় গর্ব কাকে বলে. জয় শাহ যে ভারতের জাতীয় পতাকা হাতে নিতে চাইলেন না তা আসলে বিক্ষিপ্ত ঘটনা নয়। তা বর্তমান শাসক দলের বৃহত্তর ভণ্ডামিরই প্রতীক। ওরা নাটুকেপনায় পটু, মূল্যবোধ বলে কিছু নেই। জুমলাতে দক্ষ কিন্তু জাতীয়বাদের প্রশ্নে অগভীর!”

কেরলের সেই সাংবাদিকের জামিন মামলা দিয়ে আজ যাত্রা শুরু প্রধান বিচারপতি ললিতের


```