Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বুলডোজার মডেল চলবে না বাংলায়! পুলিশকর্তাদের গণ-বদলি নিয়ে কমিশন ও বিজেপিকে বিঁধলেন অভিষেক

গত ১৫ মার্চ রবিবার বাংলায় ভোট ঘোষণা করা হয়েছে। সেদিন রাতেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) থেকে শুরু করে বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক—এমনকি কলকাতা পুলিশের কমিশনার ও কলকাতা পুরসভার কমিশনার পর্যন্ত বদল করা হয়েছে। এই ধরনের নজিরবিহীন হস্তক্ষেপের উদ্দেশ্য ও সময় নিয়েই প্রশ্ন তুলেছেন অভিষেক।

বুলডোজার মডেল চলবে না বাংলায়! পুলিশকর্তাদের গণ-বদলি নিয়ে কমিশন ও বিজেপিকে বিঁধলেন অভিষেক

রফিকুল জামাদার

শেষ আপডেট: 28 March 2026 13:35

দ্য ওয়াল ব্যুরো: শনিবার দুপুরে সাংবাদিক বৈঠক করে তৃণমূল সরকারের বিরুদ্ধে ‘চার্জশিট’ পেশ করার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহর। তাঁর বিরুদ্ধে পাল্টা চার্জশিট প্রকাশের আগাম প্রস্তুতিও নিয়ে রেখেছে তৃণমূল। তবে তার আগেই বাংলায় প্রশাসনিক রদবদল ও সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সরব হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তাঁর সাফ হুঁশিয়ারি, বাংলায় বুলডোজার মডেল চলবে না। ভোট ঘোষণার পর পরই নির্বাচন কমিশন যেভাবে রদবদলের ঝড় তুলেছে, তাকে আদতে বাংলার উপর আঘাত হিসাবেই দেখাতে চেয়েছেন অভিষেক।

গত ১৫ মার্চ রবিবার বাংলায় ভোট ঘোষণা করা হয়েছে। সেদিন রাতেই মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিরেক্টর জেনারেল অব পুলিশ (ডিজিপি) থেকে শুরু করে বিভিন্ন উচ্চপদস্থ আধিকারিক—এমনকি কলকাতা পুলিশের কমিশনার ও কলকাতা পুরসভার কমিশনার পর্যন্ত বদল করা হয়েছে। এই ধরনের নজিরবিহীন হস্তক্ষেপের উদ্দেশ্য ও সময় নিয়েই প্রশ্ন তুলেছেন অভিষেক।

এ ব্যাপারে এদিন এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন অভিষেক। তাঁর অভিযোগ, এই প্রশাসনিক বদলের পর রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির পরিবেশ তৈরি হচ্ছে। দোকান ভাঙচুর, ধর্মের নামে উত্তেজনা ছড়ানো এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করার মতো ঘটনা সামনে আসছে। এই প্রেক্ষিতেই অভিষেক বলেন, ‘বুলডোজার মডেল’ বাংলায় চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে।  “বাংলা ঘৃণা ও হিংসার আমদানি করা রাজনীতি চায় না।”

টুইটে বাংলার সামাজিক সংস্কৃতির কথাও বিশেষভাবে তুলে ধরেন অভিষেক। তাঁর বক্তব্য, পাড়ার আড্ডা, মিলেমিশে উৎসব পালন, পারস্পরিক শ্রদ্ধাবোধ—এই সবই বাংলার পরিচয়। দুর্গাপুজো, দীপাবলি, পয়লা বৈশাখ, ঈদ, গুরু নানক জয়ন্তী, বুদ্ধ পূর্ণিমা বা বড়দিন—সব উৎসবই বাংলায় দীর্ঘদিন ধরে সম্প্রীতির সঙ্গে পালিত হয়ে এসেছে। 

তিনি আরও বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর ও স্বামী বিবেকানন্দর বাংলায় সহিষ্ণুতা ও সহাবস্থানের ঐতিহ্য রয়েছে। কিন্তু সাম্প্রতিক পরিস্থিতিতে সেই সামাজিক কাঠামোই চাপে পড়ছে বলে তাঁর আশঙ্কা।

শেষে তিনি প্রশ্ন তোলেন, এই অস্থির পরিস্থিতি থেকে লাভবান হচ্ছে কে, আর এর মূল্যই বা দিতে হচ্ছে কাদের। একই সঙ্গে নির্বাচন কমিশন ও বিজেপির ভূমিকা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন তৃণমূলের এই শীর্ষ নেতা।


```