Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

টাকা পাঠালেন অভিষেক, পারিশ্রমিক পৌঁছে গেল কালনার মন্তেশ্বরে

কথা রাখলেন অভিষেক। দিল্লির আন্দোলনে সামিল একশো দিনের কাজের জবকার্ড হোল্ডারদের বকেয়া টাকা মিটাতে শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় ২৬ জন গরীব শ্রমিকের হাতে তাঁদের ১০০ দিনের কাজের বকেয়া টাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা। বহুদিন পর ১০০ দিনের কাজের টাকা হাতে পেয়ে খুশিতে মাতলেন কালনার মন্তেশ্বরের কয়েকজন শ্রমিক। টাকার সঙ্গে অভিষেকের তরফে একটি করে চিঠিও পেয়েছেন তাঁরা।

টাকা পাঠালেন অভিষেক, পারিশ্রমিক পৌঁছে গেল কালনার মন্তেশ্বরে

শেষ আপডেট: 1 December 2023 16:17

দ্য ওয়ল ব্যুরো, হাওড়া: কথা রাখলেন অভিষেক। দিল্লির আন্দোলনে সামিল একশো দিনের কাজের জবকার্ড হোল্ডারদের বকেয়া টাকা মিটাতে শুরু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মন্তেশ্বর ব্লকের বিভিন্ন এলাকায় ২৬ জন গরীব শ্রমিকের হাতে তাঁদের ১০০ দিনের কাজের বকেয়া টাকা তুলে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিরা। বহুদিন পর ১০০ দিনের কাজের টাকা হাতে পেয়ে খুশিতে মাতলেন কালনার মন্তেশ্বরের কয়েকজন শ্রমিক। টাকার সঙ্গে অভিষেকের তরফে একটি করে চিঠিও পেয়েছেন তাঁরা।

১০০ দিনের কাজের টাকা আটকে রেখেছে কেন্দ্র সরকার। দীর্ঘদিন ধরেই এই অভিযোগ করছে রাজ্যের শাসকদল। একশো দিনের কাজের বকেয়া টাকা না পাওয়ায় বাংলার জবকার্ড হোল্ডারদের নিয়ে গত অক্টোবর মাসে দিল্লিতে ধরনাও দিয়েছিল তৃণমূল নেতৃত্ব। অভিষেক বন্দোপাধ্যায়ের ডাকে সেই ধরনায় যোগ দিয়েছিলেন বাংলার জবকার্ড হোল্ডাররা। অভিষেক প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্র তাঁদের বকেয়া টাকা না মেটালে আন্দোলনে অংশগ্রহণকারীদের ১০০ দিনের কাজের টাকা দিয়ে তাঁদের পাশে দাঁড়াবেন। সেই প্রতিশ্রুতিই রাখলেন ডায়মন্ডহারবারের সাংসদ। 

হকের টাকা দিতে হবে এমন দাবিতে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দিল্লি গিয়েছিলেন বহু শ্রমিক। বৃহস্পতিবার কালনা মহকুমা জুড়ে পরিশ্রমের মজুরি শ্রমিকদের বাড়ি বাড়ি গিয়ে তাণদের হাতে তুলে দিলেন পঞ্চায়েত সমিতির প্রধান ও সভাপতিরা। জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা রাজ্য তপশিলি উপজাতি সেলের রাজ্য সভাপতি দেবু টুডু বলেন, “বিজেপি চায় বাংলার সর্বনাশ করতে। কিন্তু আমাদের সরকার তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে।’’


```