Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

আজ পুরুলিয়ায় সুখেনের বাড়িতে যাচ্ছেন অভিষেক, পুণেতে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে তৃণমূল

দল সূত্রে জানানো হয়েছে, দুপুর ১২টা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি। সমবেদনা জানানোর পাশাপাশি ভিন রাজ্যে কর্মরত বাঙালি ও পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ইস্যুতেও অবস্থান স্পষ্ট করবেন তৃণমূল নেতৃত্ব।

আজ পুরুলিয়ায় সুখেনের বাড়িতে যাচ্ছেন অভিষেক, পুণেতে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে তৃণমূল

পৃথা ঘোষ

শেষ আপডেট: 13 February 2026 09:03

দ্য ওয়াল ব্যুরো: মহারাষ্ট্রে খুন হওয়া পরিযায়ী শ্রমিক সুখেন মাহাতোর মৃত্যুতে (Sukhen Mahato Pune killing) রাজনৈতিক তরজা থামছে না। তবে এই পরিস্থিতিতে সবরকমভাবে পরিবারের পাশে রয়েছে রাজ্য। আজই, শুক্রবার তাঁদের সঙ্গে দেখা করতে পুরুলিয়া যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দুপুরেই তাঁর সেখানে পৌঁছনোর কথা (Abhishek Banerjee Purulia visit)।

দল সূত্রে জানানো হয়েছে, দুপুর ১২টা নাগাদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি। সমবেদনা জানানোর পাশাপাশি ভিন রাজ্যে কর্মরত বাঙালি ও পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ইস্যুতেও অবস্থান স্পষ্ট করবেন তৃণমূল নেতৃত্ব।

পুণেতে উদ্ধার দেহ, খুনের অভিযোগে বিতর্ক (Pune migrant worker killing)

বুধবার দুপুরে পুণের শিকারপুর থানার কোরেগাঁও ভিমা এলাকা থেকে উদ্ধার হয় সুখেন মাহাতোর দেহ। তিনি পুরুলিয়ার বরাবাজার থানার তুমড়াশোলের বাঁধডির বাসিন্দা। পরিবারের একমাত্র রোজগেরে ছেলে জীবিকার টানে মহারাষ্ট্রে গিয়েছিলেন কাজ করতে।

২০২১ সাল থেকে পুনেতেই একটি গাড়ির যন্ত্রাংশ প্রস্তুতকারী সংস্থায় কাজ করতেন তিনি। কোরেগাঁও ভিমার সংলগ্ন সনৎবাড়ি এলাকা থেকেই তাঁর দেহ উদ্ধার হয়।

শিকরাপুর থানার ইন্সপেক্টর দীপ্রতন গায়কোয়াড় জানান, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সুখেন স্থানীয় একটি শিল্প কারখানায় কাজ করতেন। ঘটনার দিন বিকেল ৩টে নাগাদ তিনি বাড়ি থেকে কাজে যাওয়ার উদ্দেশ্যে বেরোলেও কর্মস্থলে না গিয়ে কোরেগাঁও এলাকায় মদ্যপ অবস্থায় ঘোরাফেরা করছিলেন। সেই সময় দুই ব্যক্তির সঙ্গে তাঁর বচসা বাধে।

তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ ও পরিবারের দাবি, বাংলায় কথা বলার কারণেই তাঁকে মারধর করে খুন করা হয়েছে। যদিও এই অভিযোগ খারিজ করেছে মহারাষ্ট্র পুলিশ। তাদের দাবি, ঘটনার দিন ব্যক্তিগত বচসা থেকে বিবাদ বাধে, সেই সূত্রেই এই হত্যাকাণ্ড। তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

রাজনৈতিক প্রতিক্রিয়া

ঘটনার পর বুধবার রাতেই মৃতের বাড়িতে যান পুরুলিয়া জেলা তৃণমূল নেতৃত্ব। পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তাঁরা। জেলা তৃণমূল চেয়ারম্যান শান্তিরাম মাহাতোর দাবি, কুড়মি জনজাতির এই শ্রমিককে ভাষাগত পরিচয়ের কারণেই টার্গেট করা হয়েছে।

এই ঘটনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)-ও। ভিন রাজ্যে বাঙালি শ্রমিকদের উপর হামলার প্রসঙ্গ তুলে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, দেশে এমন এক পরিবেশ তৈরি হয়েছে যেখানে ভিনরাজ্যের মানুষদের বিরুদ্ধে বিদ্বেষ উস্কে দেওয়া হচ্ছে। অবিলম্বে দোষীদের গ্রেফতার ও কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তিনি। সুখেনের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী লিখেছেন, “ন্যায়বিচার নিশ্চিত করতে কোনও প্রচেষ্টার ত্রুটি রাখা হবে না।”

উল্লেখ্য, এর আগেও মহারাষ্ট্র ও ওড়িশা-সহ একাধিক রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর হামলার অভিযোগ উঠেছে। সুখেন মাহাতোর মৃত্যু সেই বিতর্ককেই আরও উসকে দিল।


```