Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

'বাংলার ভোট মিটলেই গ্যাস ২,০০০ টাকা করবে মোদী সরকার', বিনপুরে বড় দাবি অভিষেকের

ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রচারের (West Bengal Assembly Election 2026) বিনপুরে মেগা সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

'বাংলার ভোট মিটলেই গ্যাস ২,০০০ টাকা করবে মোদী সরকার', বিনপুরে বড় দাবি অভিষেকের

অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফাইল ছবি

শুভম সেনগুপ্ত

শেষ আপডেট: 27 March 2026 15:37

দ্য ওয়াল ব্যুরো: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে প্রচারের (West Bengal Assembly Election 2026) বিনপুরে মেগা সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দলীয় প্রার্থী বীরবাহা হাঁসদার সমর্থনে এই সভা থেকে সরাসরি বিজেপি নেতৃত্বকে নজিরবিহীন চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তিনি। অভিষেকের সাফ কথা, “আগামী ৫ বছর রান্নার গ্যাস (Gas Price), পেট্রোল ও ডিজেলের দাম বাড়বে না— এটা মানুষের কাছে দাঁড়িয়ে লিখে দিন বিজেপি (BJP) নেতারা, তবে আমরা তৃণমূল প্রার্থী তুলে নেব। যে দিন বাংলার নির্বাচন শেষ হবে, পরের দিনই রান্নার গ্যাস ২,০০০ টাকা আর পেট্রল-ডিজেল ২০০ টাকা করে দেবে মোদী সরকার। এরা শুধু অপেক্ষা করছে রাজ্যের ভোট শেষ হওয়ার। এই হচ্ছে বিজেপি।”

এদিন বিনপুর বিধানসভা কেন্দ্রে গত কয়েক বছরে তৃণমূল সরকারের উন্নয়নের খতিয়ান বা ‘রিপোর্ট কার্ড’ পেশ করেন অভিষেক। পরিসংখ্যান তুলে ধরে তিনি জানান, এই এলাকায় ৮৪,৪৯৯ জন মহিলা ‘লক্ষ্মীর ভাণ্ডার’ পাচ্ছেন এবং ৩ লক্ষ ১৫ হাজারেরও বেশি মানুষ ‘স্বাস্থ্যসাথী’র আওতায় রয়েছেন। এছাড়াও ২ লক্ষ ৮৮ হাজার মানুষকে বিনামূল্যে রেশন এবং ১২ হাজারেরও বেশি পরিবারকে ‘বাংলা আবাস যোজনা’য় পাকা বাড়ির সুবিধা দেওয়া হয়েছে। বিজেপি-র কাছে পাল্টা রিপোর্ট চেয়ে তাঁর প্রশ্ন, “বিজেপি শুধু প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের কাজ কিছু করে না। গ্রামের দিকে গেলেই বোঝা যায় মানুষের জন্য কারা উন্নয়ন করেছে আর কারা শুধু বিভেদ সৃষ্টি করছে।”

বিনপুরের মঞ্চ থেকে ফের একবার দিল্লির বঞ্চনা নিয়ে গর্জে ওঠেন অভিষেক। ১০০ দিনের কাজের টাকা থেকে শুরু করে সর্বশিক্ষা মিশন ও বাড়ি তৈরির টাকা আটকে রাখা নিয়ে কেন্দ্রকে তুলোধোনা করে তিনি বলেন, “এই জনবিরোধী সরকার সাধারণ মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে। আর যখন আমরা মানুষের হক নিয়ে কথা বলতে যাই, তখন আমাদের চুলের মুঠি ধরে বের করে দেওয়া হয়।”

এদিন বিজেপি-র বিরুদ্ধে দাঙ্গা বাধানো এবং ধর্মের ভিত্তিতে বিভেদ তৈরির অভিযোগ আনেন অভিষেক। তিনি বলেন, “তৃণমূল সবার সমর্থনে সরকার গড়ে এবং মানুষের পাশে থাকে। অন্যদিকে বিজেপি কেবল ভোটের সময় ধর্মের সুড়সুড়ি দেয়।” কর্মীদের চাঙ্গা করে তিনি বলেন, ভোট মিটে গেলেই বিজেপি সরকার আবার জ্বালানির দাম বাড়িয়ে সাধারণ মানুষের পকেটে টান মারবে, তাই ইভিএম-এ যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে।


```