ইতিমধ্যে ২১-র সভামঞ্চে পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে বক্তব্য রেখেছেন সুব্রত বক্সি থেকে শুরু করে বীরবাহা হাঁসদা, সুস্মিতা দেব, মমতাবালা ঠাকুর, ইন্দ্রনীল সেন সহ একাধিক শীর্ষ নেতা-মন্ত্রীরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়
শেষ আপডেট: 21 July 2025 12:40
দ্য ওয়াল ব্যুরো: ধর্মতলার ২১-র শহিদ দিবসের (21 July) মঞ্চের উদ্দেশে রওনা দেওয়ার আগে তৃণমূল কর্মী-সমর্থকদের বিশেষ বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)। দলের যুবনেতা, কর্মীদের উজ্জীবিত করে তিনি বলেন, 'মনে রাখতে হবে, বুলেট শরীরকে মারতে পারে, বিশ্বাসকে নয়।' একই সঙ্গে বিরোধী শিবিরকে নিশানা করে তাঁরা বক্তব্য, বাংলার আত্মাকে কোনও ভাবেই পিষে দেওয়া যাবে না।
সোশ্যাল মিডিয়ায় অভিষেক লম্বা পোস্ট করে লিখেছেন, ''১৯৯৩ সালের এই দিনে ১৩ জন প্রাণ দিয়েছিলেন। ক্ষমতা দখলের লড়াই ছিল না সেটা, ছিল গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই। তাঁদের সেই আত্মত্যাগ এক আন্দোলনের জন্ম দেয়, যা বদলে দেয় বাংলার রাজনৈতিক ইতিহাস, দেশের দিশাও। আজ সেই শপথ নতুন করে নেওয়ার দিন।''
অভিষেকের আরও বক্তব্য, ''আমাদের গণতন্ত্র এবং মাতৃভূমির প্রতিটি ইঞ্চি রক্ষা করার জন্য তৈরি আমরা। এক হয়ে ঘৃণার মোকাবিলা করতে হবে। যারা আমাদের সংবিধান ভেঙে ফেলার স্বপ্ন দেখে তাদের বিরুদ্ধে অটলভাবে দাঁড়ানোর জন্য প্রস্তুত হতে হবে।''
21st July is not just a date- It’s a defiance etched in time.
On Shahid Dibas, we remember: Bullets may kill bodies, but not beliefs. The spirit of Bengal cannot be crushed by tyranny.
In 1993, 13 brave hearts were martyred - not for power, but for the principle of democracy.…— Abhishek Banerjee (@abhishekaitc) July 21, 2025
ইতিমধ্যে ২১-র সভামঞ্চে পৌঁছে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর আগে বক্তব্য রেখেছেন সুব্রত বক্সি থেকে শুরু করে বীরবাহা হাঁসদা, সুস্মিতা দেব, মমতাবালা ঠাকুর, ইন্দ্রনীল সেন সহ একাধিক শীর্ষ নেতা-মন্ত্রীরা। মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা বক্তব্য রাখার সময়ই মঞ্চে প্রবেশ করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।