Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

স্বাধীনতা সংগ্রামে সাভারকরের অবদানের কথা বলে টুইট কংগ্রেস নেতার

দ্য ওয়াল ব্যুরো: সাভারকর ছিলেন মার্জিত ব্যক্তিত্ব, দলিতদের অধিকার প্রদান ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান রয়েছে – মাহারাষ্ট্রে ভোটগ্রহণের আগের দিন এই টুইট করেছেন কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি।  যদিও একই সঙ্গে তিনি জানাতে ভোলেননি যে, সাভারকর

স্বাধীনতা সংগ্রামে সাভারকরের অবদানের কথা বলে টুইট কংগ্রেস নেতার

শেষ আপডেট: 21 October 2019 08:11

দ্য ওয়াল ব্যুরো: সাভারকর ছিলেন মার্জিত ব্যক্তিত্ব, দলিতদের অধিকার প্রদান ও স্বাধীনতা সংগ্রামে তাঁর অবদান রয়েছে – মাহারাষ্ট্রে ভোটগ্রহণের আগের দিন এই টুইট করেছেন কংগ্রেস সাংসদ অভিষেক মনু সিংভি।  যদিও একই সঙ্গে তিনি জানাতে ভোলেননি যে, সাভারকরের আদর্শে তিনি বিশ্বাসী নন। তিনি বলেন, “ব্যক্তিগত ভাবে আমি সাভারকরের আদর্শে বিশ্বাসী নই, তবে একথা আমি বিশ্বাস করি যে তিনি ছিলেন মার্জিত ব্যক্তিত্বের অধিকারী, স্বাধীনতা সংগ্রামে যাঁর অবদান আছে, যিনি দলিতদের জন্য লড়াই করেছেন এবং দেশের জন্য কারাবরণ করেছেন। ” তিনি নেভার ফরগেট হ্যাসট্যাগ দিয়ে এই টুইট করেছেন। https://twitter.com/DrAMSinghvi/status/1186139704921481223 প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংও বলেছিলেন, “আমরা সাভারকরের বিরোধী নই, তবে সাভারকর যে হিন্দুত্বের নীতি নিয়ে চলতেন আমরা তার সমর্থক নই।” মহারাষ্ট্রে সোমবার বিধানসভা ভোটগ্রহণ চলছে।  নির্বাচনী ইস্তাহারে বিনায়ক দামোদর সাভারকরকে সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্ন দেওয়ার কথা উল্লেখ করেছে বিজেপি।  এরপরই গান্ধীর হত্যায় তাঁকে অন্যতম ষড়যন্ত্রকারী বলে আক্রমণ শুরু হয়।  হত্যাকারী নাথুরাম গডসেকেও বিজেপি এই সম্মান দিতে পারে বলে বিজেপির বিরোধীরা প্রচার শুরু করে।  প্রশ্ন ওঠে ক্ষমা চেয়ে চারবার ব্রিটিশ সরকারকে তাঁর চিঠি লেখা নিয়েও। https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%E0%A6%A8%E0%A7%80%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%B0%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C%E0%A6%A8-%E0%A6%B0%E0%A6%BE%E0%A7%9F-%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AE%E0%A7%83%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%9A%E0%A6%BE/

```