Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

বিপ্লব এখন বিগ ফ্লপ, ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই: আগরতলায় অভিষেক

দ্য ওয়াল ব্যুরো: অনেক জটিলতার পর যথাস্থানেই সভা করেছে ত্রিপুরার তৃণমূল। রবিবার দুপুরে আগরতলা রবীন্দ্র ভবনের সামনের রাস্তার সেই সভা থেকে যে ঝাঁঝালো বক্তৃতা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Bannerjee), তাতে এটা স্পষ্ট তিনি তুলে ধরতে চাইলে

বিপ্লব এখন বিগ ফ্লপ, ক্লাবের প্রেসিডেন্ট হওয়ার যোগ্যতা নেই: আগরতলায় অভিষেক

শেষ আপডেট: 31 October 2021 09:59

দ্য ওয়াল ব্যুরো: অনেক জটিলতার পর যথাস্থানেই সভা করেছে ত্রিপুরার তৃণমূল। রবিবার দুপুরে আগরতলা রবীন্দ্র ভবনের সামনের রাস্তার সেই সভা থেকে যে ঝাঁঝালো বক্তৃতা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisek Bannerjee), তাতে এটা স্পষ্ট তিনি তুলে ধরতে চাইলেন তেইশের বিধানসভায় লড়াইটা বিপ্লব দেবের সঙ্গে তাঁর। গোটা বক্তৃতায় বিজেপির বিরুদ্ধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আক্রমণ শানালেন বটে তবে ভোল্টেজ বাড়ালেন বিপ্লব দেবের বিরুদ্ধে।

কী কী বললেন অভিষেক (Abhisek Bannerjee)?

ডায়মন্ড হারবারের সাংসদের কথায়, "বিপ্লব দেব এখন বিগ ফ্লপ দেব। ওঁর ক্লাবের প্রেসিডেন্ট কিংবা বারোয়ারি চালানোর ক্ষমতা নেই। মুখ্যমন্ত্রী হয়ে বসে রয়েছেন।" বক্তৃতার ছত্রে ছত্রে ছিল চ্যালেঞ্জ। সবটাই বিপ্লবের বিরুদ্ধে। এদিন অভিষেক ত্রিপুরার মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেন, "বিপ্লব দেব আপনাকে বলছি। আপনার সঙ্গে লড়াই আমার। আপনি কেন লোক দিয়ে মানুষের উপর অত্যাচার করছেন।" এখানেই থামেননি। সভা করা নিয়ে যে জটিলতা তৈরি হয়েছিল সেই প্রসঙ্গ তুলে অভিষেক বলেন, "বিপ্লববাবুর পুলিশ বলেছিল সভা এখানে হবে না। আমি বলেছিলাম এখানেই হবে। এখানেই হচ্ছে। আমরা কোর্টে গেছিলাম। কোর্ট দুগালে দুটো থাপ্পড় মেরে বাড়ি পাঠিয়ে দিয়েছে ত্রিপুরা সরকারকে।"

রাজ্যসভায় অর্পিতা ঘোষের ছেড়ে যাওয়া আসনে ভোট, দিন ঘোষণা করল কমিশন

এর সঙ্গেই অভিষেকের সংযোজন, "কাল কোর্টে জিতেছি। তেইশে ভোটে জিতব।" অভিষেকের কথায়, "এরা ভেবেছিল পুলিশ দিয়ে ধমকালে আমরা সিপিএম, কংগ্রেসের মতো ঘরে ঢুকে যাব। আমরা সিপিএমের মতো নই যে ঘরে ঢুকে আঙুল চুষব। আমার জেদ মারাত্মক।" এদিন বাংলার মডেলকেই ত্রিপুরার সামনের তুলে ধরতে চান অভিষেক। সেইসঙ্গে কৌশলে বিজেপির মধ্যে অবিশ্বাসের বাতাবরণ তৈরিরও চেষ্টা করেন। অভিষেক বলেন, "আমরা সরকার ফেলতে চাই না। বিপ্লববাবুর পাশে থাকা বিধায়ক, সচিবরা আমার সঙ্গে যোগাযোগে আছেন। কাল বোতাম টিপলে ১৫ জন এদিকে চলে আসবেন। কিন্তু আমরা সেটা করব না। তেইশে ভোটের মাধ্যমেই বিজেপিকে উপড়ে ফেলব।" আগামী মাসে আরও দুই থেকে তিনবার তিনি ত্রিপুরায় যাবেন বলে জানিয়েছেন অভিষেক। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```