Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ডাক্তারের সুইসাইড নোটে নাম, গ্রেফতারি পরোয়ানা বেরোনর আগেই নিখোঁজ আপ বিধায়ক

দ্য ওয়াল ব্যুরো : গত ১৮ এপ্রিল দক্ষিণ দিল্লিতে এক চিকিৎসক আত্মহত্যা করেন। ৫২ বছর বয়সী ওই ডাক্তার গলায় দড়ি দিয়েছিলেন। তিনি সুইসাইড নোটে লিখে গিয়েছেন, আপের বিধায়ক প্রকাশ জারওয়াল তাঁকে হেনস্থা করেছেন। তাই তিনি চরম পথ বেছে নিচ্ছেন। পুলিশ বিধায়ক

ডাক্তারের সুইসাইড নোটে নাম, গ্রেফতারি পরোয়ানা বেরোনর আগেই নিখোঁজ আপ বিধায়ক

শেষ আপডেট: 8 May 2020 15:15

দ্য ওয়াল ব্যুরো : গত ১৮ এপ্রিল দক্ষিণ দিল্লিতে এক চিকিৎসক আত্মহত্যা করেন। ৫২ বছর বয়সী ওই ডাক্তার গলায় দড়ি দিয়েছিলেন। তিনি সুইসাইড নোটে লিখে গিয়েছেন, আপের বিধায়ক প্রকাশ জারওয়াল তাঁকে হেনস্থা করেছেন। তাই তিনি চরম পথ বেছে নিচ্ছেন। পুলিশ বিধায়কের বিরুদ্ধে তোলাবাজি ও ডাক্তারকে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়ার অভিযোগ করেছে। তাঁর বিরুদ্ধে আদালত জারি করেছে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা। বিধায়ক অবশ্য আগেই গা ঢাকা দিয়েছেন। বিধায়কের অনুগামী কপিল নাগারের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনিও নিখোঁজ হয়েছেন। পুলিশ এর আগে দু’বার জিজ্ঞাসাবাদের জন্য বিধায়ক ও তাঁর সঙ্গীকে ডেকে পাঠায়। কিন্তু তাঁরা যাননি। বৃহস্পতিবার পুলিশ জারওয়ালের বাবা ও ভাইদের জিজ্ঞাসাবাদ করেছে। আত্মঘাতী ডাক্তারের ছেলে পুলিশকে বলেছেন, তাঁর বাবা একটি ক্লিনিক চালাতেন। তাছাড়া ২০০৭ সাল থেকে দিল্লি জল বোর্ডে জল সরবরাহ করতেন। এর আগে জারওয়াল বলেছিলেন, গত ১০ মাসে তাঁর সঙ্গে ওই চিকিৎসকের কথাই হয়নি। তাঁর কথায়, “আমি মিডিয়া মারফৎ জানতে পেরেছি, এক চিকিৎসক আত্মহত্যা করেছেন। তিনি ওয়াটার ট্যাঙ্কারের ব্যবসায় যুক্ত ছিলেন। তাঁর সুইসাইড নোটে নাকি আমার নাম আছে।” বিধায়ক দাবি করেন, “আমি নির্দোষ। গত ১০ মাসে তাঁর সঙ্গে আমার একবারও কথা হয়নি।” জারওয়াল দাবি করেন, ২০১৭ সালে এক নিউজ চ্যানেল তাঁর সম্পর্কে স্টিং অপারেশন করে। তখন তাঁর নাম দেওয়া হয়েছিল ‘ট্যাঙ্কার মাফিয়া’। পরে তাঁর গাড়িগুলিকে কালো তালিকাভুক্ত করা হয়। বিধায়ক বলেন, “আমাকে আগেও ফাঁদে ফেলার চেষ্টা হয়েছে। অতীতে আমি নিজেকে নির্দোষ প্রমাণ করেছি। এবারও করব। আমি পুলিশের সঙ্গে সহযোগিতা করতে রাজি।”

```