Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

ভারত সেবাশ্রম সংঘের অতিথিশালা থেকে উদ্ধার মহিলা পর্যটকের দেহ! গঙ্গাসাগরে হইচই

কপিলমুনির আশ্রমের কাছেই ভারত সেবাশ্রম সংঘের অতিথি নিবাসের একটি ঘর থেকে উদ্ধার হল এক মহিলা পর্যটকের দেহ। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গঙ্গাসাগরে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। 

ভারত সেবাশ্রম সংঘের অতিথিশালা থেকে উদ্ধার মহিলা পর্যটকের দেহ! গঙ্গাসাগরে হইচই

শেষ আপডেট: 26 November 2023 15:27

দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: কপিলমুনির আশ্রমের কাছেই ভারত সেবাশ্রম সংঘের অতিথি নিবাসের একটি ঘর থেকে উদ্ধার হল এক মহিলা পর্যটকের দেহ। এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে গিয়েছে গঙ্গাসাগরে। ইতিমধ্যে তদন্ত শুরু করেছে গঙ্গাসাগর কোস্টাল থানার পুলিশ। 

শনিবার রাতেই পুলিশ সেখানে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তবে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে। ভারত সেবাশ্রম সংঘের মহারাজ জানিয়েছেন, গত ২৫ তারিখে সংঘের অতিথিশালার একটি ঘর ভাড়ার নেন এক মহিলা ও পুরুষ। তাঁরা স্বামী-স্ত্রীর পরিচয়ে থাকছিলেন।  তাদের আধার কার্ডের পরিচয় দেখে ঘর দেওয়া হয়েছিল। 

শনিবার বিকেল ৪টে নাগাদ ঘর ছাড়ার কথা ছিল। সময়মতো ঘর ছেড়ে না দেওয়ায় কর্মীরা তাঁদের ঘরে যান। কিন্তু ওই ঘর বন্ধ ছিল। বাইরে থেকে ডাকাডাকি করেও তাঁরা কোনও সাড়া পাননি। তাই গঙ্গাসাগর কোস্টাল থানায় খবর দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা এসে ঘরের দরজা খুলে দেখেন, ওই মহিলা মেঝেতে পড়ে রয়েছেন। চিকিৎসক এনে পরীক্ষা করলে জানা যায় তাঁর মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে ওই মহিলার সঙ্গীকে খুঁজে পাওয়া যায়নি। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।


```