Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

মাঠ দখলের লড়াই, সালারে শাসকদলের নেতাকে কুপিয়ে খুন!

এক ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল সালারে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে তালিপুর অঞ্চলে। 

মাঠ দখলের লড়াই, সালারে শাসকদলের নেতাকে কুপিয়ে খুন!

শেষ আপডেট: 15 February 2024 16:14

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: এক ব্যক্তিকে কুপিয়ে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল সালারে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটে তালিপুর অঞ্চলে। 

পুলিশ সূত্রে জানা গেছে, মৃতের নাম সুখচাঁদ সেখ। তিনি তৃণমূল কর্মী হিসাবে এলাকায় পরিচিত। এদিন সকালে এলাকার একটি চায়ের দোকানে কয়েকজন তৃণমূলকর্মী চা খাচ্ছিলেন। তাঁদের মধ্যে সুখচাঁদও ছিলেন। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চায়ের দোকানে দাঁড়িয়ে থাকার সময়ে ওই তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী। তাদের হাতে ধারালো অস্ত্র ছিল। অনেকে হামলাকারীদের হাত থেকে বাঁচতে পারলেও সুখচাঁদকে ধরে ফেলে দুষ্কৃতীরা। তাঁকে হাঁসুয়া দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় ওই তৃণমূলকর্মী মাটিতে লুটিয়ে পড়তেই এলাকা ছেড়ে পালায় দুষ্কৃতীরা। 

পঞ্চায়েত প্রধান রবি শেখের অভিযোগ, হামলাকারীরা পূর্বগ্রামের অঞ্চল সভাপতি মেহেরাজ শেখের অনুগামী। বুধবারও একটি মাঠ দখলকে কেন্দ্র করে মেহেরাজের অনুগামীরা গ্রামের কয়েকজনের উপর হামলা চালিয়েছিল। পরে এই ঘটনার প্রতিবাদে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন তাঁরা। এলাকায় বসানো হয়েছিল পুলিশ পিকেট। সকালে পুলিশের সামনেই মেহেরাজ শেখের অনুগামীরা ওই হামলা চালায়। 

রবি শেখের আরও অভিযোগ, কয়েকবছর ধরে মেহেরাজ এলাকায় সন্ত্রাস চালাচ্ছেন। তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। যদিও তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মেহেরাজ।  

ঘটনার পর থেকে গোটা এলাকা থমথমে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ।


```