Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

সরাসরি ক্লাসরুমে খোলা হবে মুখবন্ধ খাম: উচ্চ মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে একগুচ্ছ পদক্ষেপ

ফি-বারই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়। এবারে এ বিষয়ে একগুচ্ছ পদক্ষেপ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সরাসরি ক্লাসরুমে খোলা হবে মুখবন্ধ খাম: উচ্চ মাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে একগুচ্ছ পদক্ষেপ

ফাইল ছবি।

শেষ আপডেট: 31 January 2025 18:30

দ্য ওয়াল ব্যুরো: ফি-বারই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শোরগোল তৈরি হয়। এবারে এ বিষয়ে একগুচ্ছ পদক্ষেপ করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

এতদিন ছাপাখানা থেকে স্থানীয় থানায় প্রশ্নপত্র আনার পর কোন স্কুলে কতগুলি প্রশ্নপত্র যাবে তা সেখানে বসেই খামবন্দি করা হত। এবার আর থানা নয়, ছাপাখানাতেই প্রতিটি স্কুলের জন্য প্রশ্নপত্র নির্দিষ্ট খামে ভরে দেওয়া হবে। সেখান থেকে সরাসরি স্কুলে পৌঁছে যাবে ওই প্রশ্নপত্র।

একইভাবে মুখবন্ধ খামে প্রশ্নপত্র প্রতিটি স্কুলে পৌঁছানোর পর প্রধান শিক্ষকের ঘরে সেই প্রশ্নপত্র খোলা হত। এবার এই নিয়মেও বদল আনা হচ্ছে। এখন থেকে আর প্রধান শিক্ষকের ঘর নয়, সরাসরি ক্লাসরুমে গিয়ে মুখবন্ধ খাম থেকে প্রশ্ন বের করবেন পরীক্ষকরা।

একই সঙ্গে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় প্রতিটি স্কুল চত্বরে বসানো হবে মেটাল ডিটেক্টরও। বস্তুত, বিগত বছরে একাধিক পরীক্ষার সময় পরীক্ষার্থীদের কাছ থেকে মোবাইল পাওয়া গিয়েছে। সেকারণেই এবারে মোবাইল নিয়ে যাতে কেউ ঢুকতে না পারে সেজন্য প্রত্যেক পরীক্ষার্থীকে মেটাল ডিটেক্টরে পরীক্ষার পর স্কুল ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে।

সংসদ সূত্রের খবর, অন্যান্যবারের মতো এবারেও যাতে প্রশ্নপত্র ফাঁসের পুনরাবৃত্তি না ঘটে সেজন্যই এই পদক্ষেপ। 


```