Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

মাধ্যমিকে টুকলি রুখতে পর্ষদের একগুচ্ছ পদক্ষেপ, গত বছর ৪৫ জনের পরীক্ষা বাতিল করা হয়েছিল

মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, অ্যাডমিট কার্ডের পিছনে পরিষ্কারভাবে লেখা আছে, কী কী নিয়ম মানতে হবে। তার অন্যথা হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হতে পারে।

মাধ্যমিকে টুকলি রুখতে পর্ষদের একগুচ্ছ পদক্ষেপ, গত বছর ৪৫ জনের পরীক্ষা বাতিল করা হয়েছিল

ফাইল ছবি।

শেষ আপডেট: 7 February 2025 16:42

দ্য ওয়াল ব্যুরো: আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিকের চলতি বছরের পরীক্ষা। পরীক্ষা চলবে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ইতিমধ্যে একগুচ্ছ পদক্ষেপ নিয়েছে পর্ষদ। এবার পরীক্ষা কেন্দ্রেও বাড়তি নজরদারির ব্যবস্থা করা হচ্ছে।

শুক্রবার এ ব্যাপারে পর্ষদের তরফে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, অ্যাডমিট কার্ডের পিছনে পরিষ্কারভাবে লেখা আছে, কী কী নিয়ম মানতে হবে। তার অন্যথা হলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করা হতে পারে। গত বছর ৪৫ জনের পরীক্ষা বাতিল করা হয়েছিল। 

পর্ষদ জানিয়েছে, কোনও ধরনের ইলেক্ট্রনিক জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না পরীক্ষার্থীরা। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের চেকিং করবেন শিক্ষক, শিক্ষিকারা। এমনকী পরীক্ষার আগেও সবাইকে জিজ্ঞাসা করা হবে। এরপরও কারও কাছ থেকে কিছু পাওয়া গেলে তার পরীক্ষা বাতিল করা হবে। অনেক পরীক্ষার্থী প্রাইভেট পার্টসের মধ্যে ইলেকট্রনিক্স জিনিস নিয়ে পরীক্ষা কেন্দ্রে ঢোকে। এক্ষেত্রেও বাড়তি নজরদারি রাখা হবে বলে জানিয়েছে পর্ষদ।

এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩জন। এর মধ্যে ৪ লক্ষ ২৮ হাজার ৮০৩ জন ছাত্র এবং ৫ লক্ষ ৫৫ হাজার ৯৫০জন ছাত্রী রয়েছে। পর্ষদ সভাপতি জানিয়েছে, ৯ হাজার ১৪৫টি স্কুল সঠিক নিয়ম পালন করলেও বাকি ১৩৬টি স্কুল সঠিক নিয়ম মানেনি। পর্ষদ জানিয়েছে, এবারে মোট ২ হাজার ৬৮৩টি  কেন্দ্রে পরীক্ষা হবে।


```