Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

অন্ডালে ধস, ভেঙে গুঁড়িয়ে গেল আস্ত স্কুল! অবৈধ কয়লা উত্তোলনের জের, বলছেন স্থানীয়রা

একটি চার চাকার গাড়ি, বাইক, সাইকেল সবই মাটিতে মিশে যায় ধসের কারণে। সেগুলি উদ্ধার করার কাজ চলছে।

অন্ডালে ধস, ভেঙে গুঁড়িয়ে গেল আস্ত স্কুল! অবৈধ কয়লা উত্তোলনের জের, বলছেন স্থানীয়রা

ধসের জেরে ভেঙে পড়েছে স্কুল

শেষ আপডেট: 5 March 2025 15:01

দ্য ওয়াল ব্যুরো: স্কুলবাড়ি থেকে শুরু করে বসত বাড়ি, গাড়ি, বাইক... সব চলে গেল ধসের কবলে (Landslide)! রাজ্যেই ঘটেছে এমন ঘটনা। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ওই স্কুলবাড়ি (School) মেরামত করা সম্ভব হবে না। তাই বুধবার সকাল থেকে তার ধ্বংসাবশেষ ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কাজ চলছে। 

পশ্চিম বর্ধমানের অন্ডালের (Andal) খাসকাজোরা এলাকায় ধস নেমে ভেঙে পড়ে স্কুলটি। মঙ্গলবার সন্ধেবেলা এই বিপর্যয় ঘটেছে। স্কুলের পাশের একটি বাড়ি, ওই চত্বরে থাকা একটি চার চাকার গাড়ি, বাইক, সাইকেল সবই মাটিতে মিশে যায় ধসের কারণে। সেগুলি উদ্ধার করার কাজ চলছে। যদিও এই দুর্ঘটনায় কোনও মৃত্যুর খবর মেলেনি। কারণ সেই সময়ে স্কুল বন্ধ ছিল। তবে খোলা থাকলে কী হতে পারত তা ভেবেই আতঙ্কিত হয়ে পড়ছে সাধারণ মানুষ। 

কিন্তু কীভাবে ঘটল এমন ঘটনা? স্থানীয়রা বলছেন, কোলিয়ারি এলাকায় ধসের ঘটনা নতুন কিছু নয়। তবে এই ঘটনায় ইসিএল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে বলে অভিযোগ তাঁদের। দাবি, এলাকাবাসীর নিরাপত্তা নিয়ে ভাবে না তারা। ধস হতে পারে এমন এলাকা চিহ্নিতকরণের কাজও করা হয়নি। তাহলে আগে থেকে কোনও ব্যবস্থা নেওয়া গেলেও যেতে পারত। আপাতত স্কুল সংলগ্ন ওই এলাকাকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করে ঘিরে রেখেছে পুলিশ। 

এলাকাবাসীর একটা বড় অংশ আবার অবৈধ কয়লা উত্তোলনকেই দায়ী করছেন এই ঘটনার জন্য। তাঁদের দাবি, ইসিএল ও স্থানীয় প্রশাসনের নজরদারি নেই। দিনের পর দিন অবৈধভাবে কয়লা তোলায় মাটি আলগা হয়ে যাচ্ছে। যার জেরে এই দুর্ঘটনা। অনেক মানুষের মৃত্যু হতে পারত। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব শুধু ইসিএল-কেই কাঠগড়ায় তুলছে। 


```