Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়লেন পুলিশকর্মী, ঘটনাস্থলেই মৃত্যু, থমথমে ঠাকুরপুকুর

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে ঠাকুরপুকুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর (Thakurpukur Accident)। বালি বোঝাই একটি ট্রাক এসে ধাক্কা মারে ওই পুলিশকর্মীর (Police Constable) বাইকে। তৎক্ষণাৎ রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্

লরির ধাক্কায় বাইক থেকে ছিটকে পড়লেন পুলিশকর্মী, ঘটনাস্থলেই মৃত্যু, থমথমে ঠাকুরপুকুর

শেষ আপডেট: 8 April 2023 06:17

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে ঠাকুরপুকুরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক পুলিশকর্মীর (Thakurpukur Accident)। বালি বোঝাই একটি ট্রাক এসে ধাক্কা মারে ওই পুলিশকর্মীর (Police Constable) বাইকে। তৎক্ষণাৎ রাস্তায় ছিটকে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গেছে, শনিবার সকাল ৬টা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। সকালে বেহালার বিজি প্রেসে নিজের বাড়ি থেকে বাইকে চড়ে ডিউটিতে আসছিলেন ঠাকুরপুকুর থানার ওই পুলিশ কনস্টেবল। থানার কাছে ইউ টার্ন নেওয়ার সময় একটি বালি বোঝাই ট্রাক এসে ধাক্কা মারে ওই বাইকটিকে।

শিশির মণ্ডল নামে ওই পুলিশ কর্মীকে দ্রুত বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি তাঁকে। পুলিশ ঘাতক লরিটি আটক করে। তবে দুর্ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই গাড়ি রেখে পালিয়ে যায় চালক। পুলিশ তার সন্ধান শুরু করেছে।

ট্রাকের সঙ্গে মোটর ভ্যানের সংঘর্ষে মৃত ২, সাতসকালে ভয়াবহ পথ দুর্ঘটনা বর্ধমানের জাতীয় সড়কে


```