Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

জিনাতের 'স্মৃতি' উস্কে এবার ঘুমপাড়ানি গুলিতে জব্দ জোড়া বুনো হাতি

ডিসেম্বরের শেষে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা দাপিয়ে বনকর্মীদের নাকানি চোবানি খাইয়েছিল বাঘিনি জিনাত। পরে ঘুম পাড়ানিগুলিতে তাকে বাগে আনা হয়।

জিনাতের 'স্মৃতি' উস্কে এবার ঘুমপাড়ানি গুলিতে জব্দ জোড়া বুনো হাতি

ফাইল ছবি।

শেষ আপডেট: 17 January 2025 16:57

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের শেষে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা দাপিয়ে বনকর্মীদের নাকানি চোবানি খাইয়েছিল বাঘিনি জিনাত। পরে ঘুম পাড়ানিগুলিতে তাকে বাগে আনা হয়। শুক্রবার বীরভূমের দুবরাজপুরে অভিযানে যাওয়া বনকর্মীদের অনেকের মনে উঁকি দিল জিনাতের সেই স্মৃতি।

বৃহস্পতিবার রাত থেকে দুবরাজপুরে দাপিয়ে বেড়াচ্ছিল দুটি বুনো হাতি। দীর্ঘ চেষ্টার পর এদিন দুপুরে সেই হাতি দুটিকে ঘুমপাড়ানি গুলিতে জব্দ করল বন দফতর। পরে ক্রেনে করে লরিতে তুলে তাদের নিয়ে যাওয়া হয়েছে। 

সূত্রের খবর, এই বুনো হাতি দুটি সম্প্রতি বাঁকুড়ায় তাণ্ডব চালিয়ে দামোদর নদ সাঁতরে বর্ধমানের কাঁকসায় ঢুকে পড়েছিল। খাবারের খোঁজে লোকালয়েও ঢুকে পড়ে বুনো হাতি দুটি। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছিল গ্রামবাসীদের মধ্যে। পরে তাড়া খেয়ে বৃহস্পতিবার রাতে হাতি দুটি ঢুকে পড়ে বীরভূমের দুবরাজপুরে। সাত সকালে বিশালাকায় চেহারা দেখে আতঙ্ক ছড়ায় বাসিন্দাদের মধ্যে।

খবর পেয়ে বনকর্তারা গ্রামে আসেন। এরপরই এলাকা ঘিরে হাতি দুটিকে ঘুম পাড়ানি গুলি ছোড়া হয়। পরে ক্রেনে করে লরিতে তুলে বন দফতরে নিয়ে যাওয়া হয়েছে। সুস্থ হওয়ার পর হাতি দুটিকে ফের জঙ্গলে ছাড়া হবে বলে জানিয়েছে বন দফতর।


```