Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রাতে স্বামীকে খুঁজতে বেরিয়ে আর ফিরলেন না! মহেশতলায় নার্সের মৃত্যু ঘিরে রহস্য

শিল্পীর স্বামী এই ঘটনায় খুনের অভিযোগ এনেছেন। এরপরই সেই অনুযায়ী তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

রাতে স্বামীকে খুঁজতে বেরিয়ে আর ফিরলেন না! মহেশতলায় নার্সের মৃত্যু ঘিরে রহস্য

প্রতীকী ছবি

শেষ আপডেট: 6 July 2025 13:40

দ্য ওয়াল ব্যুরো: মহেশতলায় (Maheshtala) এক মহিলার রহস্যমৃত্যু। রবিবার সকালে অচৈতন্য অবস্থায় উদ্ধার হয় তাঁর দেহ। মৃতাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত (Death) বলে ঘোষণা করেন। মৃতার স্বামী খুনের অভিযোগ তুলেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন মৃতা, নাম শিল্পী বিবি। পেশায় তিনি একজন নার্স (Nurse) ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার দিন রাতে শিল্পীর স্বামী বাড়ির বাইরে ছিলেন। রাত দু’টো নাগাদ স্বামীকে খুঁজতে বের হন তিনি। এর পর তাঁর আর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে গভীর রাতে বাড়ির সামনের একটি গলিতে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় তাঁকে। পুলিশ এসে উদ্ধার করে বেহালার বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

শিল্পীর স্বামী এই ঘটনায় খুনের অভিযোগ এনেছেন। এরপরই সেই অনুযায়ী তদন্ত শুরু করেছে পুলিশ। কারা এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে, সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, মৃতার স্বামী, তাঁদের প্রতিবেশী এবং ঘটনাস্থলের আশপাশের বাড়ির মালিকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঠিক কী কারণে শিল্পী বিবির মৃত্যু, তা জানতে ফরেনসিক রিপোর্টের অপেক্ষা করছে পুলিশ।

ঘটনার রাতে শিল্পীর স্বামী কোথায় ছিলেন, তাঁর অবস্থান ঘিরেও তৈরি হয়েছে প্রশ্ন। তদন্তে সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।

এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা না হলেও, পুলিশ সূত্রে ইঙ্গিত, এটি নিছক দুর্ঘটনা নয় — এতে অপরাধমূলক ষড়যন্ত্রের ইঙ্গিত মিলছে। মৃতার পরিবারের তরফেও সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি তোলা হয়েছে।


```