Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অপহরণের মাত্র ১৫ মিনিটের মধ্যেই ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেফতার দুই যুবক

দ্রুত গতিতে ছুটে চলেছে একটি গাড়ি। তার ভেতর চেঁচামেচি চলছে। অপহরণের মাত্র ১৫ মিনিটের মধ্যে এক ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ।

অপহরণের মাত্র ১৫ মিনিটের মধ্যেই ব্যবসায়ীকে উদ্ধার, গ্রেফতার দুই যুবক

শেষ আপডেট: 26 February 2024 18:44

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: দ্রুত গতিতে ছুটে চলেছে একটি গাড়ি।  তার ভেতর চেঁচামেচি চলছে । সেই চিৎকার শুনে পুলিশকে খবর দিয়েছিলেন এক টোটোচালক। অপহরণের মাত্র ১৫ মিনিটের মধ্যে এক ব্যবসায়ীকে উদ্ধার করল পুলিশ। এমনই ঘটনা ঘটেছে দুর্গাপুরের কাঁকসা থানা এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম রমেশচন্দ্র মহান্তি। তিনি মধ্যপ্রদেশের বাসিন্দা। অপহরণের সময়ে তাঁর কাছে ৩৮ লক্ষ টাকা ছিল। বয়ানে রমেশবাবু জানিয়েছেন, পানাগড় স্টেশন থেকে তাঁকে অপহরণ করা হয়েছিল। ইতিমধ্যে দুই অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। তাদের নাম শিবম নামদেও ও রাজা বিশ্বকর্মা।  তারাও মধ্যপ্রদেশের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকাল ১০টা নাগাদ পানাগড় স্টেশনের কাছে কাঁকসা থানার সামনের রাস্তা দিয়ে একটি চারচাকা গাড়ি দ্রুত গতিতে ছুটে যাচ্ছিল কলকাতার দিকে। সেই গাড়ি থেকে এক ব্যক্তির চিৎকার শুনে তাঁদের খটকা লাগে। সেই সময়ে ওখানে থেকে স্থানীয় এক টোটোচালক গাড়ি নিয়ে যাচ্ছিলেন। ব্যক্তির চিৎকার শুনে তিনি বুঝতে পারেন কাউকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে। তিনিই কাঁকসা থানার পুলিশকে খবর দেন। অভিযোগ পাওয়া মাত্রই পুলিশ গাড়িটিকে চিহ্নিত করে ধাওয়া করে। পরে পানাগড় বাইপাসের কাছে গাড়িটিকে আটক করে ওই ব্যবসায়ীকে উদ্ধার করে। দুই অপরহণকারীকেও গ্রেফতার করা হয়। 

পুলিশের দাবি, অপহরণের ১০-১৫ মিনিটের মধ্যে তারা ওই ব্যবসায়ীকে উদ্ধার করেছে। কী কারণে তাঁকে অপহরণ করা হয়েছিল তাই নিয়ে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


```