Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

একশ দিনের টাকা চাইতে গিয়ে শ্রমিককে মার! তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

একশ দিনের কাজের টাকা চাইতে গিয়ে কপালে জুটল মার। এক  শ্রমিককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রবিবার রাতে পুরুলিয়ার হুড়া ব্লকের চাটুরমাদার গ্রামের ঘটনা।

একশ দিনের টাকা চাইতে গিয়ে শ্রমিককে মার! তৃণমূলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ

শেষ আপডেট: 18 March 2024 16:05

দ্য ওয়াল ব্যুরো, পুরুলিয়া : একশ দিনের কাজের টাকা চাইতে গিয়ে কপালে জুটল মার। এক  শ্রমিককে মারধরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। রবিবার রাতে পুরুলিয়ার হুড়া ব্লকের চাটুরমাদার গ্রামের ঘটনা।

কেন্দ্রীয় সরকার একশ দিনের বকেয়া টাকা দেয়নি। বিক্ষোভ আন্দোলন করে কোনও কাজ হয়নি। তাই একদিনের কাজের টাকা রাজ্য সরকার মিটিয়ে দেওয়ার উদ্যোগ দিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সত্যবান মাহাত নামে ওই ব্যক্তি রবিবার সেই টাকাই গ্রামের তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের কাছে চাইতে গেছিলেন। অভিযোগ, সেই সময় ওই ব্যক্তির সঙ্গে বচসা শুরু হয়। এরপরেই তৃণমূল কর্মীরা সেখানে এসে মারধর শুরু করে। পরিবারের লোকজন ওই সত্যবানকে কোনওরকমে উদ্ধার করে পুরুলিয়া হাসপাতালে নিয়ে যায়। 

আক্রান্ত ওই ব্যক্তির অভিযোগ, ১০০ দিনের কাজ করার পরেও তিনি পুরো টাকা পাননি । এই নিয়ে গ্রামের তৃনমূল কর্মী এবং তৃণমূল সদস্যদের কাছে অভিযোগ জানাতে গেছিলেন। তখন ঘটনাকে ঘিরে বচসা বাঁধে। দুই তৃনমূল কর্মী তাঁকে লাঠি দিয়ে মারধর করে। পরে পরিবারের লোকজন তাঁকে সেখান থেকে উদ্ধার করে পুরুলিয়া সদর হাসপাতালে ভর্তি করেন। 

পুরুলিয়ার বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাত বলেন, "আতঙ্কের পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল। রাতেই আহত ওই ব্যক্তির খোঁজ নিয়েছিলাম। হাসপাতালে গিয়ে তার সঙ্গে দেখা করেছি। গোটা পরিবারের পাশে আমরা রয়েছি।" 

পাল্টা পুরুলিয়ার তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাত বলেন, "বিজেপির বিদায়ী সাংসদ এতদিন জনসংযোগে ছিলেন না, মানুষের সঙ্গে যোগাযোগে ছিলেন না । সেটাকে ঢাকানোর জন্য তৃণমূলের বিরুদ্ধে এইসব অপপ্রচার চালাচ্ছেন।"


```