Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কাঁকিনাড়া স্টেশনের প্ল্যাটফর্ম থেকে উদ্ধার ঝুলন্ত দেহ! ভোরে শোরগোল এলাকায়

প্ল্যাটফর্ম থেকে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ! এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে কাঁকিনাড়া রেলস্টেশন চত্বরে। 

কাঁকিনাড়া স্টেশনের প্ল্যাটফর্ম থেকে উদ্ধার ঝুলন্ত দেহ! ভোরে শোরগোল এলাকায়

শেষ আপডেট: 26 October 2023 13:39

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: প্ল্যাটফর্ম থেকে উদ্ধার ব্যক্তির ঝুলন্ত দেহ! এই ঘটনাকে কেন্দ্র করে সকাল থেকে উত্তেজনা ছড়িয়েছে কাঁকিনাড়া রেলস্টেশন চত্বরে। 

প্রত্যক্ষদর্শী এক হকার জানিয়েছেন, প্ল্যাটফর্মে তাঁর চায়ের দোকান রয়েছে। তিনি ভোরে দোকান খুলতে গিয়েছিলেন। সেই সময় ৪ নম্বর প্ল্যাটফর্মের কাছে সিলিংয়ের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ দেখতে পান। 

পুজো কেটে গেলেও এখনও ছুটির মেজাজ রয়েছে। তাই ভোরে স্টেশনে তেমন ভিড় ছিল না। এই রহস্য-মৃত্যু নিয়ে তদন্ত শুরু করেছে জিআরপি। ইতিমধ্যে তাঁরা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। 

স্থানীয় তৃণমূল নেতা ধর্মেন্দ্র সাউ জানিয়েছেন, এই ঘটনা চিন্তা বাড়িয়েছে। প্ল্যাটফর্মে প্রায় ১৮টা সিসিটিভি ক্যামেরা রয়েছে। তার মধ্যেই এমন ঘটনা ঘটে গেল। সমস্ত সিসিটিভি ক্যামেরা চলছে কি না তা দেখতে হবে। 

ধর্মেন্দ্রবাবু আরও জানিয়েছেন, পুলিশের অনুমান ওই ব্যক্তি এলাকার বাসিন্দা নন। তাঁর পকেট থেকে প্রেসক্রিপশন পাওয়া গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।


```