Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

গড়ফায় মদ্যপ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার গাড়ি পিষে দিল পথচারীকে, জখম আরও এক

দ্য ওয়াল ব্যুরো: পার্টি থেকে ফেরার সময় এক পথচারীকে পিষে দিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার গাড়ি। জখম আরও একজন। পুলিশ জানিয়েছে, পার্টি থেকে ফিরছিল ওই পড়ুয়া। সঙ্গে বন্ধুবান্ধব ছিল। সকলেই চূড়ান্ত মদ্যপ অবস্থায় ছিল। হইহুল্লোড় করতে করতে নিয়ন্ত্রণ হারি

গড়ফায় মদ্যপ ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার গাড়ি পিষে দিল পথচারীকে, জখম আরও এক

শেষ আপডেট: 13 December 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: পার্টি থেকে ফেরার সময় এক পথচারীকে পিষে দিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার গাড়ি। জখম আরও একজন। পুলিশ জানিয়েছে, পার্টি থেকে ফিরছিল ওই পড়ুয়া। সঙ্গে বন্ধুবান্ধব ছিল। সকলেই চূড়ান্ত মদ্যপ অবস্থায় ছিল। হইহুল্লোড় করতে করতে নিয়ন্ত্রণ হারিয়ে যায়। বেসামাল গাড়ি পিষে দেয় পথচারীকে। যাদবপুর থেকে বাইপাসের দিকে যাওয়ার সময় সাঁপুইপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। গড়ফা থানা জানিয়েছে, ওই পড়ুয়া ও তার আরও দুই বন্ধু প্রিন্স আনোয়ার শাহ রোড থেকে গাড়ি নিয়ে আসছিল। তিনজনেই মত্ত অবস্থায় ছিল। স্টিয়ারিং ছিল ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার হাতেই। বাইপাসে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সে। গাড়ি গিয়ে ধাক্কা মারে একটি লাইটপোস্টে। সেখানেই দাঁড়িয়ে ছিলেন দু’জন। তাঁদের ঘাড়ের উপর উঠে যায় গাড়ি। গাড়ির ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় লাইটপোস্ট। ছিটকে পড়েন দুই ব্যক্তি। একজনের শরীরের উপর উঠে যায় গাড়ির চাকা। পুলিশ জানিয়েছে, ওই দু’জনের নাম রতন সরকার ও নীলোৎপল বিশ্বাস। রতনবাবুর মৃত্যু হয়েছে ঘটনাস্থলেই। অন্যজনকে গুরুতর জখম অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের নাম শুভম বন্দ্যোপাধ্যায়। বয়স বছর তেইস। ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের ছাত্র। বাবা ব্যবসায়ী। ঘটনার দিন আকণ্ঠ মদ্যপান করেছিল শুভম। গাড়ির ভেতরেই হুল্লোড় চলছিল। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে যায়। শুভমকে গ্রেফতার করা হয়েছে। বাকি দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। পুলিশ জানিয়েছে, শুভমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ (পার্ট-২), ৩০৮, ৩০৪এ, ২৭৯,৮২৭ ও ১৮৫ মোটর ভেহিকলস অ্যাক্টে মামলা দায়ের করা হয়েছে।

```