Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

হোটেল রুম থেকে কলেজ ছাত্র গুলিবিদ্ধ দেহ উদ্ধার! আসানসোলে শোরগোল

আসানসোলে একটি হোটেলের রুম থেকে উদ্ধার হল কলেজ ছাত্রের গুলিবিদ্ধ দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মঙ্গলবার কুমারপুরে উত্তেজনা তৈরি হয়। 

হোটেল রুম থেকে কলেজ ছাত্র গুলিবিদ্ধ দেহ উদ্ধার! আসানসোলে শোরগোল

শেষ আপডেট: 20 February 2024 20:34

দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: আসানসোলে একটি হোটেলের রুম থেকে উদ্ধার হল কলেজ ছাত্রের গুলিবিদ্ধ দেহ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই মঙ্গলবার কুমারপুরে উত্তেজনা তৈরি হয়। 

পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার মনোজ সিনেমা হলের পাশে রয়েছে ওই হোটেল। সোমবার রাতে এক বান্ধবীকে নিয়ে সেখানে এসেছিলেন ওই কলেজ ছাত্র। ৩০৬ নম্বর ঘরটি ভাড়া নেন। হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। 

ওই কলেজ ছাত্রের বাড়ি কুলটি থানার নিয়ামতপুরের চক্রবর্তী পাড়ায়। নাম রোহন প্রসাদ। হোটেলকর্মী সূত্রে জানা গেছে, রোহনের সঙ্গে যে বান্ধবী এসেছিলেন, তিনিও সোমবার রাত নটা নাগাদ হোটেল থেকে বেরিয়ে যান। তারপর থেকে রোহন রুমে একাই ছিলেন। এদিন সকালে হোটেলের ওই ঘর থেকে বেরোননি রোহন। হোটেল ছাড়ার সময় পার হয়ে গেলেও ঘরের দরজা খোলেননি রোহন। তখনই হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। 

এরপরেই আসানসোল দক্ষিণ থানায় খবর দেন তাঁরা। ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই পুলিশ দেখে, ওই ছাত্রের রক্তাক্ত দেহ বিছানায় পড়ে রয়েছে। কপালের ঠিক মাঝখানে ক্ষত চিহ্ন রয়েছে। পরে ঘটনাস্থলে যায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডিডি বা গোয়েন্দা দফতরের আধিকারিকরা। 

প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, গুলিবিদ্ধ হয়ে যুবকের মৃত্যু হয়েছে। হোটেলের রুম থেকে একটি পাইপগানও উদ্ধার করা হয়েছে। পুলিশ আধিকারিক বলেন, কপালে গুলি লাগাতেই ওই যুবকের মৃত্যু হয়েছে। যুবকের সঙ্গে আসা বান্ধবীর খোঁজে তল্লাশি চলছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, ওই যুবক আত্মঘাতী হয়েছেন।


```