Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

অষ্টমীর রাতে হাওড়ার রাস্তায় ব্যবসায়ীকে গুলি করে খুন! বিহার-যোগ খতিয়ে দেখছে পুলিশ

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত ব্যবসায়ী মূলত ঘুরতেই হাওড়ায় এসেছিলেন। তবে আততায়ীদের সঙ্গে কোনও বিহার-যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

অষ্টমীর রাতে হাওড়ার রাস্তায় ব্যবসায়ীকে গুলি করে খুন! বিহার-যোগ খতিয়ে দেখছে পুলিশ

খুনের পর ঘটনাস্থলে পুলিশ।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 1 October 2025 08:16

দ্য ওয়াল ব্যুরো: অষ্টমীর রাতে দুর্গাপুজোর (Durga Puja Ashtami) আলোয় মুখরিত হাওড়ার (Howrah) বনবিহারী বসু লেন। হঠাৎই ছুটে এল বাইক। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ল গুলির শব্দ। টার্গেট করা হল এক ব্যবসায়ীকে (Businessman)। চোখের পলকে মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। জনবহুল এলাকায় এমন ঘটনা ঘটতেই আতঙ্ক ছড়াল চারদিকে।

পুলিশ সূত্রে খবর, নিহতের নাম সুরেশ যাদব (৫০)। বাড়ি বিহারের গোপালগঞ্জে। দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতেই এসেছিলেন পশ্চিমবঙ্গে। প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টা নাগাদ সন্ধ্যাবাজার এলাকায় হাঁটছিলেন তিনি। সেই সময় বাইকে চড়ে এসে তাঁকে লক্ষ্য করে এক দল দুষ্কৃতী পর পর কয়েক রাউন্ড গুলি চালায়। গুলি লেগেই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সুরেশ।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় হাওড়া থানার পুলিশ। গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুজোর রাতে হঠাৎ খুনের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছেছেন হাওড়া সিটি পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি স্থানীয়দের জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ।

প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, নিহত ব্যবসায়ী মূলত ঘুরতেই হাওড়ায় এসেছিলেন। তবে আততায়ীদের সঙ্গে কোনও বিহার-যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।


```