Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

শনি-রবিতে আবার একগুচ্ছ ট্রেন বাতিল! দুর্ভোগের আশঙ্কা, ক্ষুব্ধ যাত্রীরা

যদিও রেলের দাবি, সপ্তাহের বাকি পাঁচদিনের তুলনায় শনি ও রবিবার যাত্রী কম হয়। তাই সব দিক বিবেচনা করেই ওই দুটি দিন বেছে নেওয়া হয়েছে।

শনি-রবিতে আবার একগুচ্ছ ট্রেন বাতিল! দুর্ভোগের আশঙ্কা, ক্ষুব্ধ যাত্রীরা

ফাইল ছবি।

শেষ আপডেট: 14 February 2025 14:29

দ্য ওয়াল ব্যুরো: চলতি সপ্তাহের শনি ও রবিবার ফের হাওড়া শাখায় বাতিল থাকবে একাধিক ট্রেন। এক বিজ্ঞপ্তিতে রেলের তরফে জানানো হয়েছে, হাওড়া-তারকেশ্বর-আরামবাগ শাখায় ব্রিজ মেরামত-রক্ষণাবেক্ষণের কাজ হবে। তাই বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

ফলে সপ্তাহান্তে আবার দুর্ভোগে পড়তে চলেছেন যাত্রীরা। যদিও রেলের দাবি, সপ্তাহের বাকি পাঁচদিনের তুলনায় শনি ও রবিবার যাত্রী কম হয়। তাই সব দিক বিবেচনা করেই ওই দুটি দিন বেছে নেওয়া হয়েছে।

এর আগে বেনারস রোডে সেতু নির্মাণের জন্য হাওড়া ও লিলুয়ার মধ্যে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছিল। ফের একই ঘটনা ঘটায় ক্ষুব্ধ যাত্রীরা।

রেল সূত্রে জানানো হয়েছে, শনিবার হাওড়া থেকে তারকেশ্বর গামী দুটি লোকাল (৩৭৩৪৯, ৩৭৩৫১) বাতিল করা হয়েছে। একইভাবে রবিবার তারকেশ্বর-হাওড়া গামী আটটি লোকাল, তারকেশ্বর-শেওড়াফুলি গামী ২টি লোকাল বাতিল করা হয়েছে।

এছাড়াও রবিবার বাতিল থাকবে গোঘাট-হাওড়া, গোঘাট-তারকেশ্বর, আরামবাগ-হাওড়া, হরিপাল-হাওড়া লোকাল ট্রেন। একইভাবে সংশ্লিষ্ট রুটে একাধিক আপ ট্রেনও বাতিল থাকবে। এছাড়াও হাওড়া ডিভিশনের দিয়ারা-নাসিবপুর ও নাসিবপুর-সিঙ্গুর স্টেশনের মধ্যে সেতু সংস্কারের জন্য কয়েকটি ট্রেন বন্ধ থাকবে।


```