Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

ওড়িশাতে ভেঙে পড়ল ৯৭ বছরের পুরনো সেতু! আটকা পড়ল একাধিক গাড়ি

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে সেতু ভেঙে পড়ার দিনই ওড়িশাতও (Odisha) ভেঙে পড়ল ৯৭ বছরের পুরনো সেতু (bridge collapse)! ভাঙা সেতুর নীচে আটকে পড়ল ২টি গাড়ি। তবে এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই জানা গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর

ওড়িশাতে ভেঙে পড়ল ৯৭ বছরের পুরনো সেতু! আটকা পড়ল একাধিক গাড়ি

শেষ আপডেট: 31 October 2022 06:23

দ্য ওয়াল ব্যুরো: গুজরাতে সেতু ভেঙে পড়ার দিনই ওড়িশাতও (Odisha) ভেঙে পড়ল ৯৭ বছরের পুরনো সেতু (bridge collapse)! ভাঙা সেতুর নীচে আটকে পড়ল ২টি গাড়ি। তবে এই দুর্ঘটনায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি বলেই জানা গেছে।

ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর ৩টে নাগাদ ওড়িশার কালাহান্ডি জেলার ভাগীরথী পার্কের কাছে। ভবানীপটনা এলাকায় অবস্থিত সেতুটি তৈরি হয়েছিল ১৯২৫ সালে। এদিন দুপুরে আচমকাই ৪০ মিটার দীর্ঘ সেতুটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বলে জানা গেছে। ভাঙা সেতুর তলায় আটকা পড়ে যায় দুটি গাড়ি।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় পুলিশ। দুর্ঘটনার জায়গায় যান দমকল কর্মীরাও। তাঁরাই সেতুর তলায় আটকে পড়া লোকজনকে উদ্ধার করেন। গাড়িগুলি ক্ষতিগ্রস্ত হলেও ভিতরে থাকা লোকজনের তেমন কোনও ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।

সূত্রের খবর, এই সেতুটি ওড়িশার ভবানীপটনা, থুয়ামূল এবং কাশিপুর এলাকাকে সংযোগ করে। আচমকা সেটি ভেঙে পড়ায় রবিবার দুপুরে দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয় ওই রাস্তাগুলিতে। ফলে পার্শ্ববর্তী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

কী কারণে সেতুটি হঠাৎ ভেঙে পড়ল, তা অনুসন্ধান করার কাজ শুরু হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সেতুটি পুরোপুরি ভেঙে ফেলে আবার নতুন করে তৈরি করা হবে।

গুজরাতে ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় মৃত বেড়ে ১৪১, উদ্ধার করা হয়েছে ১৭৭ জনকে, নিখোঁজ বহু


```