Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

৭৮-এ এসে ক্লাস নাইনে ভর্তি হলেন বৃদ্ধ! পাহাড়ি পথে রোজ ৩ কিলোমিটার হেঁটে পৌঁছন স্কুলে

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, পড়াশোনার কোনও নির্দিষ্ট বয়স হয় না। মানুষ সারাজীবনই পড়ছে, জানছে, শিখছে। এবার মিজোরামের (Mizoram) এক বৃদ্ধও নিজের পড়াশোনা শেষ করতে স্কুলে (School) ভর্তি হলেন, তাও ৭৮ বছর বয়সে। বয়স যে শিক্ষায় কোনও বাধা হয়

৭৮-এ এসে ক্লাস নাইনে ভর্তি হলেন বৃদ্ধ! পাহাড়ি পথে রোজ ৩ কিলোমিটার হেঁটে পৌঁছন স্কুলে

শেষ আপডেট: 3 August 2023 05:52

দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, পড়াশোনার কোনও নির্দিষ্ট বয়স হয় না। মানুষ সারাজীবনই পড়ছে, জানছে, শিখছে। এবার মিজোরামের (Mizoram) এক বৃদ্ধও নিজের পড়াশোনা শেষ করতে স্কুলে (School) ভর্তি হলেন, তাও ৭৮ বছর বয়সে। বয়স যে শিক্ষায় কোনও বাধা হয়ে দাঁড়াতে পারে না, সেটাই যেন পদে পদে প্রমাণ করে দিচ্ছেন ওই বৃদ্ধ (Old man)। তাঁর নাম লালরিংথারা। জানা গিয়েছে, একেবারে স্কুলের পোশাক পরে, বই ভর্তি ব্যাগ কাঁধে নিয়ে তিনি ৩ কিলোমিটার পথ পেরিয়ে নিয়মিত স্কুলে যাচ্ছেন। নিজের নাতি-নাতনির বয়সি বাচ্চাদের সঙ্গে একই বেঞ্চিতে বসে পড়াশোনা করছেন।

মিজোরামের (Mizoram) চম্পাই জেলার রুয়াইকন গ্রামের মিস্টার লালরিংথারার এই গল্প যে কারও জীবনে অনুপ্রেরণা জোগাবে। গ্রামের বহু মানুষকে তিনি অনুপ্রাণিত করেছেন।

সূত্রের খবর, এবছর রুয়াইকন গ্রামের রাষ্ট্রীয় শিক্ষা অভিযান হাইস্কুলে নবম শ্রেণিতে তিনি ভর্তি হয়েছেন। ছোটবেলায় পারিবারিক সমস্যায় স্কুলছুট হতে হয়েছিল। কিন্তু পড়াশোনা করার স্বপ্নটা রয়েই গিয়েছিল। অবশেষে ৭৮ বছর বয়সে সেই স্বপ্নপূরণ করতে ফের স্কুলমুখী হলেন তিনি।

জানা গিয়েছে, ১৯৪৫ সালে ইন্দো-মায়ানমার বর্ডার লাগোয়া খুয়াংলেং গ্রামে জন্ম লালরিংথারার। তিনি যখন দ্বিতীয় শ্রেণিতে পড়ছেন, সেসময় তাঁর বাবা মারা যায়। এরপর পারিবারিক সমস্যায় আর পড়াশোনা এগোতে পারেননি। টাকা রোজগারের আশায় একপ্রকার বাধ্য হয়েই মায়ের সঙ্গে ঝুম চাষে নেমে পড়তে হয় তাঁকেও। তিনিই ছিলেন পরিবারের একমাত্র সন্তান। তাই ওই অল্প বয়সেই সংসারের বহু দায়িত্ব না চাইতেই তাঁর ঘাড়ে এসে পড়েছিল। এই চরম দারিদ্রে তাঁর পড়াশোনা আর না এগোলেও মনের ভিতর সুপ্ত ইচ্ছাটা যেন পুষেই রেখেছিলেন তিনি। আর সেই অদম্য ইচ্ছাশক্তির জোরেই ৭৮ বছর বয়সে ফের তিনি ফিরলেন স্কুল প্রাঙ্গণে।

এই বয়সে এসে আবার কেন স্কুলে ভর্তি হলেন তিনি? বৃদ্ধের দাবি, স্কুলের পড়াশোনা শেষ করার ইচ্ছা তো তাঁর ছিলই। এর পাশাপাশি ইংরেজি ভাষাও করায়ত্ত করতে চাইছেন তিনি। ইংরেজিতে নিজের দক্ষতা বাড়াতেই মূলত তাঁর আবার স্কুল জীবন শুরু করা। ইংরেজি ভাষায় চিঠি লেখা এবং টেলিভিশনে ইংরেজি খবর শোনার ইচ্ছা রয়েছে তাঁর। আর এসব শেখার জন্যই তিনি নতুন করে পঠন-পাঠন শুরু করেছেন। লালরিংথারা মিজো ভাষায় খুবই সাবলীল। এর পাশাপাশি ইংরেজি শেখার শখও তাঁর বহুদিনের। তাই এখন স্থানীয় একটি চার্চে সিকিয়োরিটি গার্ডের চাকরি করার পাশাপাশি সেই ভাষা শিখতে স্কুলেও ভর্তি হলেন তিনি।

চুরি শেষে আঁকায় মগ্ন অমিতাভ-ভক্ত! দেওয়ালে বচ্চনের ডায়লগ লিখতে গিয়েই ধরা পড়ল চোর


```