Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

এশিয়ায় প্রথম ৭৮ বছরের মহিলার দুটি ফুসফুসই প্রতিস্থাপন হল, নজির গড়লেন চেন্নাইয়ের ডাক্তাররা 

দ্য ওয়াল ব্যুরো: ফুসফুস প্রতিস্থাপনের মতো জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে নজির গড়ল এমজিএম হেলথকেয়ার (MGM Healthcare)। চেন্নাইয়ের এই মাস্টিস্পেশালিটি হাসপাতালের অভিজ্ঞ ডাক্তাররা বৃদ্ধার দুটি ফুসফুসই প্রতিস্থাপন (Lung Transplant) করেছেন।

এশিয়ায় প্রথম ৭৮ বছরের মহিলার দুটি ফুসফুসই প্রতিস্থাপন হল, নজির গড়লেন চেন্নাইয়ের ডাক্তাররা 

শেষ আপডেট: 6 July 2023 10:36

দ্য ওয়াল ব্যুরো: ফুসফুস প্রতিস্থাপনের মতো জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচারে নজির গড়ল এমজিএম হেলথকেয়ার (MGM Healthcare)। চেন্নাইয়ের এই মাস্টিস্পেশালিটি হাসপাতালের অভিজ্ঞ ডাক্তাররা বৃদ্ধার দুটি ফুসফুসই প্রতিস্থাপন (Lung Transplant) করেছেন। এমন অপারেশন এশিয়ায় এই প্রথমবার হল। ডাক্তারবাবুরা জানিয়েছেন, অপারেশন সফল হয়েছে। মহিলার শারীরিক অবস্থাও স্থিতিশীল।

ইনস্টিটিউট অব হার্ট অ্যান্ড লাং ট্রান্সপ্লান্টের ডিরেক্টর ডা. কেআর বালাকৃষ্ণাণ, কো-ডিরেক্টর ডা. সুরেশ রাও কেজি এবং পালমোনোলজি বিভাগের ডিরেক্টর ডা. অপার জিন্দাল এই অপারেশন করেছেন। ডাক্তারবাবুরা বলছেন, অ্যাকিউট রেসপিরেটারি ডিসট্রেস সিনড্রোমে (ARDS) ভুগছিলেন ওই বৃদ্ধা। তাঁর দুটি ফুসফুসই অকেজো হয়ে গিয়েছিল। গত ৫০ বছর ধরে ইকমো সাপোর্টে ছিলেন ওই বৃদ্ধা। ইকমো হল ‘একস্ট্রা-কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেনেশন’ পদ্ধতি। একে ‘একস্ট্রা-কর্পোরিয়াল লাইফ সাপোর্ট’ (ECLS) বলা হয়। হার্ট ও ফুসফুসের রোগে এই পদ্ধতির প্রয়োগ করেন ডাক্তাররা। শ্বাসপ্রশ্বাসে যখন স্বাভাবিক ভাবে অক্সিজেন ঢুকতে পারে না শরীরে, এমন ভেন্টিলেটরের মতো যান্ত্রিক পদ্ধতিতেও কাজ হয় না, তখন কৃত্রিমভাবে এই পদ্ধতিতে শরীরে অক্সিজেন ঢোকানো হয়।

ইকমো সাপোর্টেও পুরোপুরি কাজ না হওয়ায় ফুসফুস প্রতিস্থাপন হওয়ার ১৫ দিন আগে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়। বৃদ্ধার বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন পরিবারের লোকজন। কিন্তু ডাক্তাররা জানান, অসাধ্য সাধন হতে পারে। দুটি ফুসফুসই বদলে দেওয়ার মতো ঝুঁকিপূর্ণ অপারেশন করারই সিদ্ধান্ত নেন ডাক্তাররা।

ডাক্তারবাবুরা বলছেন,  হৃদপিণ্ড, কিডনি বা অন্যান্য অঙ্গ প্রতিস্থাপনের থেকে অনেকটাই জটিল ফুসফুস প্রতিস্থাপন। প্রথমত ‘ব্রেন ডেথ’ ব্যক্তির ফুসফুস যত তাড়াতাড়ি সম্ভব গ্রিন করিডর করে নিয়ে গিয়ে প্রতিস্থাপন করার দরকার পড়ে। হাতে সময় থাকে চার থেকে ছ’ঘণ্টা। প্রতিস্থাপনের জন্য পরিকাঠামো, হাসপাতালের সেটআপ এবং প্রতিস্থাপন পরবর্তী সময় রোগীর শরীরে যে ধরনের সমস্যা দেখা দিতে পারে তার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি দরকার হয়। ভারতের হাসপাতালে এখন দুটি ফুসফুস বা বাইল্যাটারাল লাং ট্রান্সপ্লান্টের মতো পরিকাঠামো আছে। কাজেই রোগীদের এই জটিল অপারেশনের জন্য বিদেশে যাওয়ার দরকার পড়বে না।

চরম অবসাদে ভুগে নিষিদ্ধ কেটামাইন নিচ্ছেন মাস্ক! নেশার ওই ওষুধ ভয়ঙ্কর সব কাণ্ড ঘটাতে পারে


```