Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পাকিস্তানে ট্রেনে আগুন, লাফ দিয়ে পালাতে গিয়ে মৃত ৭৩

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার শেষ রাতে আগুন লাগে করাচি-রাওয়ালপিন্ডি-তেজগাঁও এক্সপ্রেসের তিনটি কামরায়। ট্রেনটি তখন লিয়াকতপুরের কাছে ছিল। মোট ৭৩ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তান সরকার জ

পাকিস্তানে ট্রেনে আগুন, লাফ দিয়ে পালাতে গিয়ে মৃত ৭৩

শেষ আপডেট: 31 October 2019 06:43

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার শেষ রাতে আগুন লাগে করাচি-রাওয়ালপিন্ডি-তেজগাঁও এক্সপ্রেসের তিনটি কামরায়। ট্রেনটি তখন লিয়াকতপুরের কাছে ছিল। মোট ৭৩ জন মারা গিয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। তাঁদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পাকিস্তান সরকার জানিয়েছে, ট্রেনটি লাহোর থেকে করাচি যাচ্ছিল। সেদেশের রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ বলেন, ট্রেনের মধ্যেই কয়েকজন যাত্রী স্টোভ জ্বালিয়ে রান্না করছিলেন। দু’টি স্টোভে বিস্ফোরণ ঘটে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। যাত্রীরা আতঙ্কে হুড়োহুড়ি শুরু করে দেন। চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে বেশিরভাগ মানুষ মারা গিয়েছেন। জেলার রেসকিউ সার্ভিসের প্রধান বাকির হুসেন জানিয়েছেন, মৃতের সংখ্যা বাড়তে পারে। রেলমন্ত্রী বলেন, দূরপাল্লার ট্রেনে অনেকেই রান্না করতে চান। অনেক যাত্রী গোপনে স্টোভ নিয়ে ট্রেনে ওঠেন। এই সমস্যা বরাবরই আছে। পাকিস্তানের রেলপথের বেশিরভাগই নির্মিত হয়েছিল ব্রিটিশ আমলে। তার ঠিকমতো রক্ষণাবেক্ষণ হয় না। ফলে প্রায়ই ট্রেন দুর্ঘটনা ঘটে। গত জুলাই মাসে দুর্ঘটনায় মারা গিয়েছিলেন ১১ জন। সেপ্টেম্বরে আরও একটি দুর্ঘটনায় চারজন মারা গিয়েছিলেন। ২০০৫ সালে সিন্ধু প্রদেশে স্টেশনে দাঁড়ানো একটি ট্রেনকে ওপর একটি ট্রেন ধাক্কা মারলে ১৩০ জন মারা যান।

```