Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

উত্তরপ্রদেশে বিরিয়ানি খেয়ে মৃত সাত বছরের কিশোরী, অসুস্থ কমপক্ষে ১২

দ্য ওয়াল ব্যুরো: বিরিয়ানি খেয়ে মৃত এক সাত বছরের এক কিশোরী। অসুস্থ কমপক্ষে আরও ১২ জন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্দা জেলায়। শুক্রবার এই কথা জানিয়েছেন, উত্তরপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, শুক্রবার মহরমের মিছিলে ব

উত্তরপ্রদেশে বিরিয়ানি খেয়ে মৃত সাত বছরের কিশোরী, অসুস্থ কমপক্ষে ১২

শেষ আপডেট: 23 September 2018 13:32

দ্য ওয়াল ব্যুরো: বিরিয়ানি খেয়ে মৃত এক সাত বছরের এক কিশোরী। অসুস্থ কমপক্ষে আরও ১২ জন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোন্দা জেলায়। শুক্রবার এই কথা জানিয়েছেন, উত্তরপ্রদেশের স্বাস্থ্য মন্ত্রকের আধিকারিকরা। পুলিশ জানিয়েছে, শুক্রবার মহরমের মিছিলে বিরিয়ানি বিলি করা হয়েছিল। চিকিৎসকদের অনুমান সম্ভবত এই খাবার থেকেই অসুস্থ হয়েছেন এতজন মানুষ। চিফ মেডিক্যাল অফিসার সন্তোষ কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, "তিনটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছিল অসুস্থদের এলাকায়। যত দ্রুত সম্ভব অসুস্থ মানুষদের পরাশপুর হেলথ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। হাসপাতালেই মৃত্যু হয়েছে সাত বছরের শাজিয়ার। বাকিদের শনিবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।" বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেই জানিয়েছেন চিফ মেডিক্যাল অফিসার। তিনি আর জানিয়েছেন, ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ওই কিশোরীর দেহ। পরাশপুর থানার স্টেশন অফিসার মুকেশ কুমার জানিয়েছেন, এখনও পর্যন্ত এই ঘটনায়  কেউই কোনও অভিযোগ দায়ের করেনি।

```