Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

প্রেমিকাদের আহ্লাদ মেটাতে দামি মোবাইল, বাইক চুরির হিড়িক দিল্লিতে

দ্য ওয়াল ব্যুরো: ব্র্যান্ডেড বাইক, মোবাইল না থাকলে কি প্রেমিক হওয়া যায় ! দিল্লির হাওয়া বলছে একেবারেই নয়। তাই তো প্রেমিকাদের খুশি করতে  বেশ ছক কষে দামি মোবাইল, বাইক চুরি করছে রাজধানীর প্রেমিকরা। এমনই তথ্য দিচ্ছে দিল্লি পুলিশ। পুলিশ যা জানা

প্রেমিকাদের আহ্লাদ মেটাতে দামি মোবাইল, বাইক চুরির হিড়িক দিল্লিতে

শেষ আপডেট: 15 December 2018 02:52

দ্য ওয়াল ব্যুরো: ব্র্যান্ডেড বাইক, মোবাইল না থাকলে কি প্রেমিক হওয়া যায় ! দিল্লির হাওয়া বলছে একেবারেই নয়। তাই তো প্রেমিকাদের খুশি করতে  বেশ ছক কষে দামি মোবাইল, বাইক চুরি করছে রাজধানীর প্রেমিকরা। এমনই তথ্য দিচ্ছে দিল্লি পুলিশ। পুলিশ যা জানাচ্ছে তাতে আর রোজগার করে বাইক বা মোবাইল কেনার দীর্ঘ প্রক্রিয়ায় যাচ্ছে না  প্রেমিকের দল। নিচ্ছে শর্টকাট। গত তিন-চার দিনে অন্তত সাত জন এরকমই বেপরোয়া প্রেমিককে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। যাদের থেকে উদ্ধার হয়েছে কয়েকশো মোবাইল, গোটা পঞ্চাশেক বাইক এমনকী নগদ টাকাও। এক সপ্তাহ ধরে দিল্লি পুলিশের কাছে জমা পড়েছে বাইক, মোবাইল চুরির ৪৪টি মামলা। তদন্তে নেমে প্রথমে বেশ হিমশিম খায় দিল্লি পুলিশ। তল্লাশি অভিযানে গতি আসে চার দিন আগে। পুলিশ জানতে পারে, মোবাইল-বাইক চুরি করতে রাজধানীতে সক্রিয় হচ্ছে বেশ কয়েকটি চক্র । সিবিআই চার্জশিট পেশ করতে না পারায় দাভোলকর হত্যায় অভিযুক্ত তিন জনের জামিন মঞ্জুর শুক্রবারই তল্লাশি অভিযান চালিয়ে ৬টি দামি বাইক, ২টি স্কুটার, ২৮ টি মোবাইল উদ্ধার করে পুলিশ। তার আগে পীরাগারি মেট্রো স্টেশন এলাকা থেকে ১৭টি মোবাইল সহ দুই যুবক পুলিশের হাতে আসে। ওই দিনই ধৃত যুবকদের জেরা করে ২টি বাইক উদ্ধার হয়। গত ২দিনে উদ্ধার হওয়া মোবাইল ,বাইকের পিছনে রয়েছে একই চক্র বলে দাবি দিল্লি পুলিশের। ধৃত যুবকরাই চক্রের মাথা বলে খবর। এর আগে দিল্লির সুলতানপুরিতে আরও একটি চক্রের হদিস পায় পুলিশ। উদ্ধার হয় মোট ২৮টি বাইক, অগুন্তি মোবাইল সহ টাকা। ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়। সবমিলিয়ে ধৃত সাত যুবককে জেরা করার পর জানা যায়,  চুরি করা বাইক বা মোবাইল বিক্রি করার কোনও পরিকল্পনাই তাদের ছিল না। প্রেমিকাদের চাহিদা মেটাতেই নাকি এত কিছু। আমি জানি কীভাবে মানুষকে কাটতে হয়, অডিও টেপে খাসোগির খুনির কণ্ঠ চাকরি নেই, পকেট খালি।এই পরিস্থিতিতে প্রেমিকাদের সন্তুষ্ট করা সবচেয়ে বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তাই চুরির পথ বেছে নিচ্ছে দিল্লির বেকার যুবকরা। এই সাত জনকে জেরা করে  আরও প্রেমিকদের খোঁজ পাওয়া যাবে বলে মনে করছে দিল্লি পুলিশ। জারি তল্লাশি।      

```