Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

হাজারিবাগে ব্রিজের রেলিং ভেঙে নদীতে যাত্রীবাহী বাস! ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত ৭

দ্য ওয়াল ব্যুরো: ব্রিজের রেলিং ভেঙে একেবারে নীচে নদীতে পড়ে গেল একটি যাত্রীবাহী বাস। ঝাড়খণ্ডের (Jharkhand) হাজারিবাগে (Hazaribagh) এই ভয়ঙ্কর দুর্ঘটনায় (bus accident) কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। পাশাপাশি আহত হয়েছেন ৪৬ জন। দু

হাজারিবাগে ব্রিজের রেলিং ভেঙে নদীতে যাত্রীবাহী বাস! ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত ৭

শেষ আপডেট: 18 September 2022 03:27

দ্য ওয়াল ব্যুরো: ব্রিজের রেলিং ভেঙে একেবারে নীচে নদীতে পড়ে গেল একটি যাত্রীবাহী বাস। ঝাড়খণ্ডের (Jharkhand) হাজারিবাগে (Hazaribagh) এই ভয়ঙ্কর দুর্ঘটনায় (bus accident) কমপক্ষে ৭ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। পাশাপাশি আহত হয়েছেন ৪৬ জন। দুর্ঘটনার খবর তড়িঘড়ি উদ্ধারকার্যে নামে স্থানীয় প্রশাসন ও এলাকাবাসীরা। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালেও ভর্তি করা হয়। টুইট করে এই ঘটনার পর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

পুলিশ সূত্র মারফত জানা গিয়েছে, গিরিডি থেকে রাঁচি যাচ্ছিল বাসটি। এমন সময় হাজারিবাগে সিয়ানে নদীর সেতুর উপর থেকে সেটি একেবারে নীচে পড়ে যায়। মনে করা হচ্ছে, ব্রিজের উপর বাসটি ওঠার পরেই তা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই বাসে ৬০ জন যাত্রী ছিলেন বলে খবর মিলেছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, এদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জন মহিলা।

বাস দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই উদ্ধারে নামে প্রশাসন। হাতে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। কিছুক্ষণ পরেই সেখানে চলে আসে অন্য উদ্ধারকারী দলও। এরপর গ্যাস কাটারের সাহায্যে আহত যাত্রীদের বাস থেকে বের করে আনা হয়। জখমদের দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে পুলিশ। প্রত্যেক যাত্রীর পরিবারেও খবর পাঠানো হয়েছে।

এদিকে হাজারিবাগের বাস দুর্ঘটনায় টুইট করে শোকবার্তা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লেখেন, 'ঝাড়খণ্ডের হাজারিবাগ জেলায় বাস দুর্ঘটনায় ৭ জনের প্রাণহানিতে আমি শোকাহত। এই দুঃসময়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল। প্রার্থনা করছি আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে।'

বেলাইন হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী! ষাঁড়ের সঙ্গে ধাক্কায় বিপত্তি, প্রাণে বেঁচেছেন যাত্রীরা


```