Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

কয়েক সেকেন্ডের অসতর্কতা, লিফটে পা আটকে মৃত্যু ছয় বছরের শিশুর

দ্য ওয়াল ব্যুরো:  প্রতিদিনই খেলার পর লিফটে উঠে নিজের ফ্ল্যাটে যায় অংশ কুমার । রবিবারও খেলা শেষে লিফটে চাপে সে । দরজা খুলতেই ছুট্টে ফ্ল্যাটের কাছে যেতে যায় । কিন্তু, আর বাড়ির দরজা পর্যন্ত যাওয়া হল না খুদের । লিফটের দরজা ও দেওয়ালের মাঝে আটকে

কয়েক সেকেন্ডের অসতর্কতা, লিফটে পা আটকে মৃত্যু ছয় বছরের শিশুর

শেষ আপডেট: 5 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো:  প্রতিদিনই খেলার পর লিফটে উঠে নিজের ফ্ল্যাটে যায় অংশ কুমার । রবিবারও খেলা শেষে লিফটে চাপে সে । দরজা খুলতেই ছুট্টে ফ্ল্যাটের কাছে যেতে যায় । কিন্তু, আর বাড়ির দরজা পর্যন্ত যাওয়া হল না খুদের । লিফটের দরজা ও দেওয়ালের মাঝে আটকে যায় তার পা । বের  করার চেষ্টা করতেই চলতে শুরু করে লিফট । তারপরের দৃশ্য মর্মান্তিক । রক্তাক্ত অবস্থায় অংশকে উদ্ধার করা হয় । হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু হয় । ঘটনাটি রবিবার সকাল এগারোটা নাগাদ মুম্বইয়ের ভাসাইয়ের একটি বহুতল আবাসনের । ভাসাইয়ের ডায়াস রেসিডেন্সির বাসিন্দা অংশ কুমার গোন্দ । আবাসনের নিরাপত্তা রক্ষী জানাচ্ছেন, খুব হুড়োহুড়ি করেই লিফটে উঠেছিল অংশ । লিফট থেকে বাইরে যেতেই বেকায়দায় তার পা লিফট ও দেওয়ালের মাঝে আটকে যায় । পা লিফট থেকে ওঠানোর চেষ্টা করে শিশুটি, তখনই চলতে শুরু করে লিফট, নীচের দিকে গতিতে নামতে থাকে । নিমেষে লিফট নীচে নেমে আসার পরই উদ্ধার করা হয় অংশকে । ততক্ষণে সব শেষ ।child death in lift in india এর ছবির ফলাফল প্রাথমিক ভাবে আবাসিকদের মনে হয়েছিল, লিফট কর্মীদের গাফিলতির কারণেই এই দুর্ঘটনা । সেই কারণে স্থানীয় পুলিশ স্টেশনে অভিযোগও দায়ের করে অংশের পরিবার । পরে পুলিশের তদন্তেই জানা যায়, দুর্ঘটনাটি অত্যন্ত দুর্ভাগ্যজনক । অসতর্কতার কারণেই ছয় বছরের অংশকে প্রাণ খোয়াতে হয়। লিফটের রক্ষণাবেক্ষণেও কোনও গাফিলতি ছিল না বলে পুলিশের দাবি । তবে গোটা ঘটনায় অংশের পরিবারকেও দোষারোপ করা হচ্ছে । কারণ, ছয় বছরের শিশুকে একা লিফটে ছাড়াটাও অসতর্কতার মধ্যেই পরে বলে পুলিশ জানায় । একটি শিশু যখন লিফটে উঠছে তখন নিরাপত্তা রক্ষীরও সজাগ থাকা উচিত বলে মনে করা হচ্ছে । আবাসনের লিফটি কতটা সুরক্ষিত তা খতিয়ে দেখছে পুলিশ । আরও পড়ুন- https://www.four.suk.1wp.in/news-national-manohar-parrikars-life-in-danger-over-rafale-files-says-congress/            

```