
শেষ আপডেট: 10 January 2023 17:50
দ্য ওয়াল ব্যুরো: মন্দির দর্শন করে গাড়ি (car) চেপে যাওয়ার পথে ভয়ঙ্কর দুর্ঘটনা (accident)! কালভার্টে ধাক্কা লেগে খালে (canal) উল্টে গেল গাড়ি। এর জেরে একই পরিবারের ছয় সদস্যের মৃত্যু (death) হয়েছে। মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার (Telangana) সিদ্দিপেট জেলার মুনিগাড়াপাতে।
দুর্ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় থানার পুলিশ। যদিও খালে জল বেশি ছিল না। তবে গাড়ির ভিতরে থাকায় শ্বাসরুদ্ধ হয়ে সকলেই মারা যান। পরে ক্রেন নিয়ে এসে গাড়িটিকে খাল থেকে উদ্ধার করা হয়।
জানা গেছে, ওই পরিবারটি ভেমুলাওয়াড়ার একটি মন্দির দর্শন করে সেখান থেকে বিবি নগরের দিকে যাচ্ছিল। সেইসময়েই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে। পরে পুলিশ গিয়ে মৃতদেহগুলি উদ্ধার করার পর ময়নাতদন্তের জন্য পাঠায়।
স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গাড়িটির ব্রেকফেল হয়েছিল নাকি চালকের গাফিলতিতেই এমনটা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি ওই পরিবারের অন্যান্য সদস্যদেরও খবর দেওয়া হয়েছে।
দুই পরিবারের মধ্যে হাতাহাতি, ধুন্ধুমার! অডির তলায় চাপা পড়ল যুবক